দেশ

ওড়িশার এক লোক নাট্য অনুষ্ঠানে ভেঙে পড়ল লোহার গেট, আহত শিশু-সহ ৩০

Iron gate collapses during a folk theatre performance in Odisha, injuring 30 including a child

Truth Of Bengal: শনিবার রাতে ওড়িশার কটক জেলার এক লোক নাট্য অনুষ্ঠানে লোহার গেট ভেঙে পড়ে আহত হয়েছেন মহিলা, শিশু-সহ ৩০-এরও বেশি মানুষ। এমনটাই জানিয়েছে পুলিশ। সালেপুর এলাকার রাইসুংগুদা নামক এলাকায় লোহার কাঠামোর উপর দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের সালেপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের গুরুতর আহত হওয়ার জেরে ছ’জনকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সঙ্গে জানান, এই ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles