দেশ

International Cheetah Day: আন্তর্জাতিক চিতা দিবসে বিশ্বের পশুপ্রেমীদের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার এক্স-এ পোস্ট করে তিনি জানান, ‘প্রজেক্ট চিতা’ শুধু বন্যপ্রাণ সংরক্ষণের উদ্যোগ নয়, বরং পরিবেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনারও একটি প্রচেষ্টা।

Truth of Bengal: বিশ্ব উষ্ণায়ণের সময় সবুজ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্বআন্তর্জাতিক চিতা দিবসে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার এক্স-এ পোস্ট করে তিনি জানান, ‘প্রজেক্ট চিতা’ শুধু বন্যপ্রাণ সংরক্ষণের উদ্যোগ নয়, বরং পরিবেশের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনারও একটি প্রচেষ্টা।মোদির কথায়, চিতাকে রক্ষায় নিবেদিত সকল বন্যপ্রাণপ্রেমী এবং সংরক্ষণবাদীদের আমি সম্মান জানাই। তিন বছর আগে আমরা ‘চিতা প্রকল্প’ শুরু করি। অসাধারণ এই প্রাণীকে সুরক্ষিত রাখা এবং দেশের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে। তিনি আরও লিখেছেন, এই প্রকল্প ভারতের জীববৈচিত্র্যকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধানমন্ত্রীর দাবি, ভারত এখন বেশ কয়েকটি চিতার আবাসস্থল হিসেবে গর্বিত। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চিতা ভারতেই জন্মেছে। কুনো জাতীয় উদ্যান এবং গান্ধি সাগর অভয়ারণ্যে অনেক চিতা এখন সুস্থভাবে বেড়ে উঠছে বলেও জানান তিনি।মোদি আরও বলেন, চিতা পর্যটনের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়াটা আনন্দের। আন্তর্জাতিক বন্যপ্রাণপ্রেমীদের উদ্দেশে তাঁর আহ্বান, ভারত ভ্রমণ করে চিতার সৌন্দর্য ও তাদের স্বাভাবিক আবাসস্থল কাছ থেকে দেখার জন্য।

Related Articles