দেশ

ভারতীয় বংশোদ্ভূত মর্তে ফিরতেই আবেগে ভাসল আ-সমুদ্র

Indian-origin man returns to earth, overcome with emotion - Samudra

Truth Of Bengal: টানটান উত্তেজনা,উত্কণ্ঠার অবসান। মহাকাশচারী সুনীতা উইলিয়ামস,তাঁর সঙ্গী বুচ উইলমোর ফিরে এলেন পৃথিবীতে। ফ্লোরিডার উপকূলে নিরাপদে অবতরণ করে ক্রিউ-৯ ড্রাগন। ভাসমান মহাকাশে দীর্ঘ সময় কাটানোর জন্য শারীরিক নানা ঝক্কি সামলাতে হয়েছে মহাকাশচারীদের।

নাসার তরফে জানা গেছে, ৪৫দিন পুনর্বাসনে থাকবেন, মহাকাশচারীরা। পুনর্বাসনে থাকার সময় বিজ্ঞানীরা তাঁদের পর্যবেক্ষণে রাখবেন। শারীরিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা দেখা হবে। কারণ পৃথিবীর পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

মূলতঃ দেখা হবে দেখার ক্ষমতা, পেশীশক্তির অবস্থ সহ নানা বিষয়।  সুনীতার প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত সারা বিশ্ব। ভারতের গুজরাট থেকে হিমাচল প্রদেশ, সর্বত্র, আবেগের ছোঁয়া লেগেছে। কারণ, ভারতীয় মহাকাশচারী নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন। এতেই আ-সমুদ্র হিমাচল শিকড়ের সম্পর্কের কথা ভেবে আনন্দে আত্মহারা।

 সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে কিভাবে আইএসএস থেকে উদ্ধার করা হয় ?

দীর্ঘ নমাস মহাকাশচারীরা মহাশূন্যে ছিলেন। নাসা কর্তৃপক্ষ তাই সিদ্ধান্ত নেয়, দ্রুত কিছু করা হবে না। পরিবর্তে স্পেসএক্সের-৯ ক্রিউ মিশনকে ধৈর্য ধরে সবকিছু করার নির্দেশ দেওয়া হয়। স্পেসএক্সের  ক্রিউ-৯ মিশনে তাই মহাকাশচারীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়।

সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের সুবিধার জন্য এই কাজ করা হয়। ক্রিউ-৯ আইসিসের সহযোগীদের বিদায় জানিয়ে যখন পৃথিবীতে ফিরতে চায় তখন মহাকাশে মহানন্দ স্পর্শ করে। গত বছর জুন মাসে সুনীতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন।

ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেসএক্সের ড্রাগন যান। পৃথিবীতে ফিরে এলেও মহাকাশচারীরা বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে পরাবেন না। তাঁরা নিরিবিলিতে সময় কাটিয়ে পৃথিবীর সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবেন।

Related Articles