অফবিট

৯ মাসের দীর্ঘ মহাকাশবাসে কেন লম্বা চুল বাঁধেননি সুনীতা উইলিয়ামস?

Why didn't Sunita Williams wear her hair long during her 9-month spaceflight?

Truth Of Bengal: বুধবারই ৯ মাসের দীর্ঘ মহাকাশ অভিযান শেষ করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীতে ফিরে এসেছেন আমেরিকার মহাকাশ কেন্দ্র নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। এলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযানে চেপে সুনীতা ও বুচের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ।

দীর্ঘ ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে নিজের গ্রহে ফিরেছেন সুনীতা ও বুচ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আগাগোড়া সুনীতাকে চনমনে ভাবে কিন্তু খোলাচুলে দেখা গেছে। তাঁর সিগনেচার স্টাইল হয়ে উঠেছিল খোলা চুল। এমনকি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রসিকতা করে সুনীতা উইলিয়ামসকে ‘woman with wild hair’ বলে বর্ণনা করেছেন।
কেন সুনীতা উইলিয়ামস চুল বাঁধেননি তা নিয়ে অনেক জল্পনা শুরু হয়। মহিলা মহাকাশচারীরা মহাকাশে কীভাবে চুলের যত্ন নেন?

২০১৩ সালে নাসার মহিলা মহাকাশচারী কারেন নাইবার্গ মহাকাশে তাঁর হেয়ার কেয়ার রুটিন জানান। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে জিরো গ্র্যাভিটি বা অভিকর্ষ বলহীন অবস্থায় কীভাবে লম্বা চুল ধোন তা নিয়ে ইউটিউব ভিডিও করেন কারেন। তিনি জানান, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফেনা হয় না এমন শ্যাম্পু দিয়ে চুল ধুতে হয়। তোয়ালে থাকে না। চুল শুকনো করার পর বাষ্পীভূত জল পরিশোধন করে পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়।

কেন মহাকাশে চুল খোলা রেখে থাকা যায়

১) মহাকাশে অভিকর্ষ বলহীন অবস্থায় চুল নীচের দিকে মুখের ওপর পড়ে না বলে চুল বাঁধার দরকার হয় না। মহাকাশচারীরা সহজে ভেসে থাকতে পারেন খোলা চুলে। চুল ওপরের দিকে উড়তে থাকে।

২) মহাকাশে ফেনা হয় এমন শ্যাম্পু আর তোয়ালে ব্যবহার করা যায় না। মহাকাশচারীরা সহজে চুল ধুয়ে শুকনো করে নিতে পারেন।

৩) আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে চুল শুকনো করার সময় ভেন্টিলেশন সিস্টেম দ্বিগুণ হয়ে যায়। বায়ুর গতি ইচ্ছেমতো।নিয়ন্ত্রণ করে মহাকাশচারীরা জল বাষ্পীভূত করতে ও চুল শুকোতে পারেন।

Related Articles