দেশ
Trending
আজ রামের জন্মদিন, রামনবমীতে অপ্রীতিকর ঘটনা রুখতে বাড়তি নজরদারি,
Extra vigilance to prevent untoward incidents on Ram Navami,

The Truth Of Bengal: রামের জন্মদিন অর্থাৎ রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, হাওড়ায় দু’দিন ধরে পালিত হবে রামনবমী। সেই অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রামনবমী নিয়ে একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে সতর্ক করেছেন। যাতে কোনও গোলমাল রাজ্যে না হয়। অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই শহরের সব সংবেদনশীল এবং ধর্মীয় স্থানকে সিসি ক্যামেরায় মোড়ার জন্য সংশ্লিষ্ট থানাগুলিকে নির্দেশ দিল লালবাজার।
অন্যদিকে, আজ ধুমধাম করে পালিত হচ্ছে রাম নবমীর উৎসব। এবারের রামনবমী খুবই বিশেষ। কারণ অযোধ্যায় রাম মন্দির তৈরির পর এটাই প্রথম রামনবমী। রাম নবমীর বিশেষ পূজার জন্য ৫৬ ধরনের ভোগ প্রস্তুত করা হয়েছে। রামলালাকে এই বিশেষ নৈবেদ্য দেওয়া হবে। এই নৈবেদ্যও ভক্তদের দেওয়া হবে।






