দেশ

ছত্তিশগড়ে ভয়ংকর ট্রেন দুর্ঘটনা, একাধিক মৃত্য়ুর আশঙ্কা

জানা যাচ্ছে যে ট্রেন চলাচল বন্ধ পুরো রুটে। বহু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি কয়েকটি ঘুরপথে চলছে।

Truth Of Bengal: ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী গোটা দেশ। এবারের ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরের লালখন্ডের কাছে। সামনাসামনি সংঘর্ষ মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেনের। এই পর্যন্ত ছয় জনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, আহতের সংখ্যাও অনেক হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাকে কেন্দ্র করে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সেই যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল রায়গড়ের গেভরা থেকে বিলাসপুরে। মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ট্রেনের কামরা তছনছ হয়ে যায়। ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে যে মালগাড়ির উপর একটি কামরা উঠে গিয়েছে সেই যাত্রীবাহী ট্রেনের। পাশাপাশি বহু কামড়া ছিটকে পড়েছে রেল লাইন থেকে। আহতদের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স। যদিও কিভাবে এমনটা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে জানা যাচ্ছে যে ট্রেন চলাচল বন্ধ পুরো রুটে। বহু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি কয়েকটি ঘুরপথে চলছে। আবার কয়েকটি বাতিলও হয়েছে। কিন্তু বিকল্প ব্যবস্থা করা হচ্ছে যাত্রীদের জন্য বলে খবর।

প্রসঙ্গত, সম্প্রতি একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে, যার জেরে বিরোধীদের চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। যদিও বিজেপির তরফ থেকেও পাল্টা দেওয়া হয়েছে বিরোধীদের এই ব্যাপারে। তবে যেভাবে একের পর এক এই জাতীয় ঘটনা ঘটে চলেছে, তাতে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে আগামীদিনে এই বিষয়টি বেশ ভালভাবে ভোগাবে বিজেপিকে। সেক্ষেত্রে দেখার যে কি করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

Related Articles