দেশ

চন্দ্রযান ৩-র ল্যান্ডিং পয়েন্ট ‘শিবশক্তি’ , ‘শিবশক্তি’ পেল আন্তর্জাতিক মান্যতা

Chandrayaan 3 landing point 'Shiva Shakti', 'Shiva Shakti' got international recognition

The Truth Of Bengal: চাঁদের যে পয়েন্টে গিয়ে ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ড করেছিল, সেই জায়গার নাম ‘শিবশক্তি’ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর দেওয়া সেই নাম ‘শিবশক্তি’ পেল আন্তর্জাতিক মান্যতা।

ভারতের ইতিহাসে বড় মাইলস্টোন হল চন্দ্রযান ৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সক্ষম হয়েছিল চন্দ্রযান ৩। দক্ষিণ মেরুর যে জায়গায় ল্যান্ডার ‘বিক্রম’ নেমেছিল, সেই জায়গাকে ‘শিবশক্তি’ পয়েন্ট নামে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণার ৭ মাস পর রবিবার ওই নামটিকে অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আইএইউ। জানা গিয়েছে, ১৯ মার্চ এই অনুমোদন এসেছে প্রতিষ্ঠানের তরফে। উল্লেখ্য, অন্তর্জাতিক মঞ্চের তরফে এই অনুমোদন দেশের মহাকাশ বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দিক। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের তরফে যে সমস্ত মহাজগতিক বিষয়গুলির নামকরণ করা হয়, সেই ‘গেজেটার অফ প্ল্যানেটারি নোমেনক্লিচার’ এ শিবশক্তি নামকরণকে মান্যতা দেওয়ার তথ্যটি উঠে আসে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ২৩ শে অগস্ট। সেদিন সকলের নজর ছিল চাঁদের দিকে।

ওইদিন চাঁদের মাটি স্পর্শ করে ল্যান্ডার বিক্রম।সেই রুদ্ধশ্বাসমূহুর্তটি উপভোগ করেছিল গোটা দেশ। বিশ্বের দেশগুলিকেও তাক লাগিয়েছিল ভারত। চন্দ্রযান ২-র ব্যর্থতা ভুলে চন্দ্রযান ৩-র সাফল্যে মেতে ওঠে গোটা দেশ। ২০২৩ সালের ১৪ জুলাই শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চন্দ্রযান-৩ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করে চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণকারী প্রথম দেশ এবং নিয়ন্ত্রিত চন্দ্র অবতরণ অর্জনের জন্য চতুর্থ দেশ হিসেবে ঐতিহাসিক কৃতিত্ব ছিনিয়ে নেয় ভারত। চন্দ্রপৃষ্ঠে ১০ দিনের অন্বেষণের পরে, ল্যান্ডার এবং রোভার উভয়কেই ঘুম পাড়িয়ে দেওয়া হয় চাঁদের বুকেই। তবে চন্দ্রযান ৩ সাফল্য আর্জনের পর যে জায়গায় ল্যান্ডার ‘বিক্রম’ নেমেছিল সেই স্থানটিকে ২৬শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিবশক্তি নামকরণ করেন। এবার  চন্দ্রযান ৩-এর ল্যান্ডিং পয়েন্টের ‘শিবশক্তি’  নাম পেল আন্তর্জাতিক মান্যতা।

Related Articles