IPL 2024

পর পর ম্যাচে ব্যর্থ কিষাণের কাঁধে ভরসার হাত ! শেষমেশ কি পরিবর্তন ঘটল ?

The hand of hope on Kisan's shoulder failed in consecutive matches! What has changed in the end?

The Truth Of Bengal: রবিবার গুজরাট টাইটান্স বনাম মুম্বইয়ের ম্যাচে মুম্বাই এর হারের পর কিষাণের কাঁধে হাত রেখে কথা বলতে দেখা যায় বিসিসিআই সচিবকে। এদিন জয় শাহ’কে কিষাণের সঙ্গে হেসে কথা বলতে দেখা যায় খেলার পর। আইপিএল এর প্রথম ম্যাচে ভালো ফল করতে পারেননি ঈশান কিষাণ। তবে এই অবিশ্বাস্য দৃশ্য হঠাৎই সোশ্যাল মিডিয়ায় আসার পর জল্পনা বাড়িয়ে দিয়েছে নেটিজেনদের মনের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে অনেকেই এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, ” জয় শাহ ঈশানের সঙ্গে কথা বলছে! হোয়াট ইজ্ কুকিং?” তবে কি ঈশানের প্রতি বিসিসিআই-এর মনোভাবের পরিবর্তন হচ্ছে? রবিবার প্রথম ম্যাচে ঈশান খেলেছে মুম্বাই দলের সঙ্গেই। এবং চার বলে কোনও রান না করেই আউট হয়ে যান তিনি। খেলার পর অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে কিষাণকে কথা বলতেও দেখা যায়। তবে এতটা ঠিকই ছিল জল্পনা শুরু হল তখনই যখন, খেলার পর মাঠেই বিসিসিআই এর সচিব জয় শাহ’কেও দেখা যায় তার একটি হাত কাঁধে কিষাণের কাঁধে এবং অন্য আরেক হাত কিষাণের হাতে রেখে হাসি মুখে কথা বলতে। প্রায় বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাদের দুজনকে।

সূত্রের খবর, মানসিক চাপ নিতে পারছিলেন না কিষাণ। সঙ্গে তাঁর বিরুদ্ধে রয়েছে শৃঙ্খলাভঙ্গের মতো গুরুতর অভিযোগ। তাকে দলের বার্ষিক চুক্তি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে আগেই। তাছাড়াও তাকে অনেকবার ঘড়োয়া ম্যাচ খেলতে বলা হয়েছিল, কোনটাই খেলননি ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশান। এই এত অভিযোগ এর মধ্যেও আইপিএল’এ মুম্বাই এর প্রথম দিনেই তার এই ফলাফল এবং তারপর বিসিসিআই সচিব এর সঙ্গে কিষাণের এহেন সম্পর্ক অবাক করেছে সকলকেই। তবে কি বোর্ড নিজেদের অবস্থান থেকে সরছে? প্রশ্ন থেকেই যায়।

Related Articles