দেশ

মহারাষ্ট্র পুলিশের হাতে বড় সাফল্য, নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু ৪ মাওবাদী

Big success in the hands of Maharashtra police, 4 Maoists killed in firing by security forces

The Truth Of Bengal: মহারাষ্ট্রের গড়চিরৌলিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম ৪ মাওবাদী। যাদের মাথার মূল্য ছিল ৩৬ লক্ষ টাকা। সিআরপিএফ জাওয়ান ও মহারাষ্ট্র পুলিশ সি ৬০ কমান্ডারের যৌথ প্রচেষ্টায় এই অসম্ভব কাজ সম্ভব হয়েছে। তবে মাওবাদীদের মধ্যে অনেকেই আত্মগোপন করে আছে গড়চিরৌলিতে। তাই পুলিশ এখনও পর্যন্ত ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

মহারাষ্ট্র পুলিশের হাতে বড় সাফল্য। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ মাওবাদী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে। পুলিশ সূত্রে খবর লোকসভা ভোটের আগে হিংসাত্মক মনোভাব ছড়াতে তেলেঙ্গানা থেকে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে ঢুকেছিল ওই ৪ মাওবাদী।

এই ঘটনায় পুলিশ জানিয়েছে মৃত মাওবাদীদের মাথার মূল্য ৩৫ লক্ষ টাকা। পুলিশের কাছে খবর আসে গড়চিরৌলির প্রাণহিতা নদী পেরিয়ে  ৪ মাওবাদী ঢুকে পড়েছে মহারাষ্ট্রে। সেই খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ এসপিএস রেপনপল্লি থেকে ৫ কিমি দূরে কালমার্কা পাহাড়ে তল্লাশি অভিযান চালাতে শুরু করে সিআরপিএফ জাওয়ানের বিশাল দল ও মহারাষ্ট্র পুলিশের সি ৬০ কমান্ডার। মাওবাদীদের ওই দল প্রথমে সি ৬০ কমান্ডারদের লক্ষ করে গুলি চালাতে শুরু করে। পাল্টা চুপ থাকেনি নিরাপত্তা বাহিনী। তারাও শুরু করে গুলি চালাতে। শেষ পর্যন্ত দীর্ঘক্ষণের গুলির লড়াইয়ে জয় হয় নিরাপত্তা বাহিনীর। মৃত্যু হয় ৪ মাওবাদীর। পুলিশ মৃত মাওবাদীদের কাছ থেকে ১ টি এক ৪৭ , কারবাইন ও দুটি দেশি পিস্তল উদ্ধার করেছে। পুলিশের হাতে উদ্ধার হয়েছে মাওবাদী সংক্রান্ত নানা বই। পুলিশের অনুমান এখনও ওই এলাকায় লুকিয়ে রয়েছে একাধিক মাওবাদী। ভোটের আগে বড়সড় নাশকতার ছক কষছে মাওবাদী দলের একাংশ বলে মনে করেছে পুলিশ। তাই ওই অঞ্চলে পুলিশের তরফ থেকে রাখা হয়েছে কড়া নিরাপত্তা। পাশাপাশি চালানো হচ্ছে তল্লাশি অভিযান।

Related Articles