অফবিটদেশ

Auto Driver: জানেন সাতটি ভাষা, রয়েছে দুটি এমএ ডিগ্রি! অটোচালকের প্রশংসায় পঞ্চমুখ সমাজমাধ্যম

A Bengaluru auto driver with two MA degrees and fluency in seven languages goes viral for his inspiring life story shared by a content creator.

Truth Of Bengal: বেঙ্গালুরুর এক অটোচালকের (Auto Driver) গল্প এখন সামাজমাধ্যমে ঝড় তুলছে। কনটেন্ট ক্রিয়েটর অভিনভ তাঁর অভিজ্ঞতা শেয়ার করার পর বিষয়টি ভাইরাল হয়। অভিনব জানান, যাত্রাপথে ওই অটোচালক তাঁদের সঙ্গে সাধারণ কথোপকথনের পরিবর্তে একটি প্রশ্ন করেন ‘COMPUTER’-এর পূর্ণরূপ বলতে পারলে ভাড়া মাফ। তাঁরা উত্তর দিতে না পারলে চালক জানান সঠিক অর্থ- Commonly Operated Machine Purposely Used for Trade, Education, and Research।

কথোপকথনের সময় জানা যায়, চালক একসময় IAS পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন। তাঁর (Auto Driver) ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞানে দুটি এমএ ডিগ্রি রয়েছে। তবে পারিবারিক দায়িত্বের কারণে তিনি সে পথে এগোতে পারেননি। আগে তিনি বহুজাতিক সংস্থায় কাজ করেছেন। কিন্তু পেশার চাপের কারণে চাকরি ছেড়ে দেন এবং বর্তমানে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

[আরও পড়ুন: Narendra Modi: ৭৫-এর দোরগোড়ায় মোদি! অবসর না নেতৃত্ব—কোন পথ বেছে নেবেন প্রধানমন্ত্রী?]

অভিনব আরও জানান, ওই চালক ইংরেজি, হিন্দি, কন্নড়, উর্দু, তেলেগু, মালয়ালম ও তামিল সব মিলিয়ে সাতটি ভাষা জানেন।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকে অটোচালকের (Auto Driver) জ্ঞান ও সরলতার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন যে তাঁর যোগ্যতার তুলনায় এই কাজ অনেক ছোট, আবার অনেকে বলেছেন তিনি নিজের পরিস্থিতিকে যেভাবে মেনে নিয়েছেন, তা অনুপ্রেরণাদায়ক।

Netiznes appreciated the auto driver | Credit: Instagramabhinav.mylavarapu

Related Articles