রাজ্যের খবর

BJP Chief: আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করলেন বিজেপি পঞ্চায়েত প্রধান

BJP Chief in Bagda’s Koniara-2 Panchayat praises Mamata Banerjee’s “Amar Para Amar Samadhan” project, sparking tension with party leaders.

Truth Of Bengal: বাগদা ব্লকের কোনিয়ারা এক ও হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের পর এবার কোনিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মুখে মুখ্যমন্ত্রী ও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রশংসা। প্রকল্প শুরু করবার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিজেপি প্রধানের। শুক্রবার কোনিয়ারা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘাট পাতিলা প্রাথমিক বিদ্যালয়ে আমার পারা আমার সমাধান শিবির চলছিল। এই শিবির থেকে প্রকল্পের প্রশংসা করে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে প্রধান গিতু বিশ্বাস দাবি করেন।

[আরও পড়ুনঃ বিশ্ব রেকর্ডের পথে অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষ প্রদীপের আলো]

পাশাপাশি গিতু দেবী মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি নিউটন বালা জানান মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর অপরাধে বিজেপি প্রধান হয়তো বিজেপির কাছে ভৎসনার শিকার হবেন, কিন্তু তিনি সত্যি কথা বলায় তাকে ধন্যবাদ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এ ব্যাপারে প্রধান গিতু বিশ্বাস সরকার দাবি করেন এই প্রকল্পের জন্য একজন প্রধান হিসাবে তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে নয়। আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় এলে নতুন আরো অনেক প্রকল্প আনা হবে।এ ব্যাপারে বিজেপি নেতা দেবদাস মন্ডল দাবি করেন তৃণমূলের দুষ্কৃতীরা জোর করে প্রধানকে দিয়ে এই কথা বলিয়েছে এগুলো তৃণমূলের চক্রান্ত।

Related Articles