
The Truth of Bengla: উত্তরাখন্ডে টানেল দুর্ঘটনার পর কেটে গিয়েছে ১০০ ঘন্টারও বেশি সময়। সুরঙ্গের ভিতরে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। তাদের এখনো উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে এবার নামানো হয়েছে বায়ু সেনাকে। গত ১২ নভেম্বর এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তারপরেও দীর্ঘ সময় কেটে গেলেও আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।
উত্তরাখণ্ডে বিজেপি সরকারের ব্যর্থতার কারণেই এই পরিস্থিতি বলে অভিযোগ উঠেছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর যথাযথ ট্রেনিং না থাকার কারনে উদ্ধারকার্যে গতি আসেনি বলে অভিযোগ।উল্লেখ্য, দিওয়ালির আলোর মালায় সাজাতে সবাই যখন প্রস্তুতি নিচ্ছে সেই সময় উত্তর কাশিতে ভেঙে পড়েছিল নির্মীয়মান টানেল। ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত পথে নির্মাণ কাজ চলছিল এই টানেলের।
নির্মাণ চলাকালীন এই দুর্ঘটনা ঘটায় সেই সময়ে ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক। বেশ কিছু শ্রমিককে সেই সময় উদ্ধার করা সম্ভব হলেও আটকে পড়েন অনেকে। তাদের ওই টানেলের মধ্য থেকে উদ্ধার করে আনা যায়নি। আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছে উত্তর প্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গ সহ ভিন রাজ্যের। তারা যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা না যান তার জন্য পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাঠানো হয়েছে জল ও শুকনো খাবার। এবার বায়ু সেনাকেও নামানো হয়েছে উদ্ধারকার্যে।






