ফের শিরোনামে লরেন্স বিষ্ণোই গ্যাং! দিল্লিতে এক ব্যাক্তিকে গুলি করে খুনের অভিযোগ
Again in the title Lawrence Bishnoi gang! Alleged murder of a person in Delhi
Truth Of Bengal: দিল্লিতে প্রকাশ্যে এক ব্যাক্তিকে গুলিকরেখুন করার অভিযোগ। এই খুনের ঘটনায় নাম উঠে এসেছেবিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ব্রারের ঘনিষ্ঠরোহিত গোদারার নামে এক ব্যাক্তির। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নৃশংস খুনের হাড়হিম সিসিটিভি ফুটেজ। মৃত ব্যক্তির নাম নাদির শাহ। জানা গিয়েছে দিল্লির গ্রেটার কৈলাসে এক জিমের বাইরে দাঁড়িয়ে তিনি এক ব্যাক্তির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় আচমকাই এক আততায়ী এসে বন্দুক বার করে গুলির বর্ষণ করে নাদিরের ওপর। চার থেকে পাঁচটি গুলি লাগে নাদিরের শরীরে।
In a suspected gang-war, a gym owner shot dead in #South #Delhi‘s Greater Kailash Part1. #DelhiPolice is probing. pic.twitter.com/qw8msVvDKE
— Alok Arjun Singh (@AlokReporter) September 13, 2024
রক্তাক্ত অবস্থায় নাদিরকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। অন্যদিকে আততায়ীকে গুলি চালিয়ে বাইকে করে চম্পট দিতে দেখা যায়। এই ভয়াবহ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা ১০ রাউন্ড গুলি চলার শব্দ শুনতে পেয়েছেন। পুলিশ এই ঘটনায় গ্যাংওয়ারের সন্দেহ করছে। এর পরেই খুনেররোহিত গোদারার তার সোশ্যাল মিডিয়াতে খুনের কথা শিকার করেছেন। পাশাপাশি গোড়ায় কানাডার ভ্যাঙ্কুয়েভারে পাঞ্জাবি গায়ক এ পি ধিঁলোর বাড়ির বাইরে হামলরা ঘটনা তিনিই করেছেন,বলে জানিয়েছেন।
রোহিত তার পোস্টে লিখেছেন ‘আমি বিকানেরের গোদারার বাসিন্দা। আমরা নাদিরকে আজ দিল্লিকে খুন করেছি। আমার দাদা সমীর ভাই, যিনি তিহারে রয়েছেন, তিনি বার্তা পাঠিয়েছেন ও আমাদের শত্রুদের সঙ্গে দেখা করছে এবং আমাদের কাজকর্মে বাধা দিচ্ছে। আর তাই আমরা ওকে মারলাম। যারাই আমাদের বা আমাদের ভাইদের শত্রুদের সমর্থন করবে তাদের সবারই এক হাল হবে। আমাদের সব শত্রুরা তৈরি থাকো, শিগগিরি সাক্ষাৎ হবে। প্রসঙ্গত রোহিতরোহিত আমেরিকায় থাকেন। গত দু-তিন বছর ধরেই তিনি আত্মগোপন করে রয়েছে।






