
The Truth Of Bengal: ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। রকেটে চাপিয়ে যে কোনো মহাকাশযানকে সফল ভাবে মহাকাশে নিয়ে যেতে সঠিক জ্বালানির দরকার।
আগামী প্রজন্মের রকেটকে অনেক বেশি পেলোড অর্থাৎ ওজন নিয়ে মহাকাশে পাড়ি দিতে হয়। তাই বর্তমান জ্বালানির চেয়েও ভাল কিছু দরকার। ইসরো সেই নতুন জ্বালানি এবার তৈরি করে ফেলল। তরল অক্সিজেন ও কেরোসিন দিয়ে তারা সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিনের এমন এক জ্বালানি তৈরি করেছে যা রকেটের ওপর যে প্রবল ধাক্কার প্রয়োজন পড়ে তা দিতে সক্ষম।
যাতে রকেট অনেক বেশি পেলোড বা ভার নিয়েও অনায়াসে মহাকাশে পৌঁছে যেতে পারে। ইসরোর এই সাফল্য ভবিষ্যতের মহাকাশাভিযানে আরও বেশি সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।






