দেশ

সুপ্রিম নির্দেশে বিলকিস মামলার ১১ জন দোষী জেলে

Bilkis Banu

The Truth of Bengal: অবশেষে বিলকিস মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১১ জন অপরাধীকে ফিরতে হলো জেলে। গত ১৮ই জানুয়ারি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল বিলকিস বানো গণধর্ষণ মামলায় প্রত্যেক জন দোষীকে এবার জেলে ফিরতে হবে।

শীর্ষ আদালতের তরফে চূড়ান্ত সময়সীমা বেধে দেওয়া হয়েছিল যা ২১শে জানুয়ারি শেষ হয়েছে। সেই মতোই এবার রবিবার রাতে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা সাব জেলে আত্মসমর্পণ করলেন ১১ জন দোষী। স্থানীয় ইন্সপেক্টর নিশ্চিত করেছেন।

সপ্তাহ দুয়েক আগে শীর্ষ আদালতে নির্দেশিকা জারির পর দোষীরা নিজেদের অসুস্থতা জনিত কারণ দেখিয়ে আত্মসমর্পণের দিন পিছনের আবেদন করেছিলেন। যদিও শীর্ষ আদালতের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়।

Related Articles