স্বাস্থ্য

কম সময়ে পুরুষদের ত্বকের যত্ন: দাগছোপহীন ত্বক পাওয়ার ঘরোয়া গাইড

চটজলদি উপায় পুরুষরা যদি ত্বকের যত্ন নেন তাহলে তাঁদের ত্বকের পরিচর্যা করার ঝক্কি পোহাতে হয় না।

Truth Of Bengal: বিউটি পার্লার বা সালোঁতে গিয়ে মহিলাদের চুল বা ত্বকের পরিচর্যা করতে পুরুষদের দেখা গেলেও ছেলেরা রূপচর্চা করছে, বিষয়টি এখনো সমাজের দৃষ্টিতে বেমানান ঠেকে। অনেক পুরুষই ত্বকের পরিচর্যা নিয়ে সচেতন কিন্তু তবুও মহিলাদের মতো পুরুষদের নানান রকম উপাদান মেখে ত্বকের পরিচর্যা করার সময় নেই। এদিকে, দূষণ, ধূমপান, ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে পুরুষদের ত্বক নিষ্প্রাণ মলিন হয়ে যায়। তাই চটজলদি উপায় পুরুষরা যদি ত্বকের যত্ন নেন তাহলে তাঁদের ত্বকের পরিচর্যা করার ঝক্কি পোহাতে হয় না।

আসুন দেখে নিই কম সময়ের মধ্যে পুরুষরা ত্বকের পরিচর্যা কীভাবে করবেন?

১) ত্বকের স্বাভাবিক যত্নর প্রথম ধাপ হল দিনে ২ বার মুখ পরিষ্কার করতে হবে। বাড়িতে থাকলে ৩/৪ বার ভালো করে জলের ঝাপটা মুখে দিন। ত্বকের ধরণ বুঝে মাইল্ড ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করে মুখ পরিষ্কার করে নিন।

২) মুখ পরিষ্কার করে নিয়ে টোনার ব্যবহার করবেন। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে হালকা ময়েশ্চারাইজার লাগান।

৩) ত্বককে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করতে নিয়মিত রোদে বেরনোর আগে সানস্ক্রিন বেসড লোশন লাগান।

৪) ত্বকের মরা কোষ ও ময়লা দূর করতে নিয়মিত স্ক্রাবিং করা জরুরি। ২ চামচ চালের গুঁড়ো, ১ চামচ টক দই, ১ চামচ মধু, ১ চামচ বেসন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখে লাগান। ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে নিন মুখ। ত্বক উজ্জ্বল, প্রাণবন্ত ও সতেজ থাকবে।