শীতে জয়েন্টের ব্যথায় কাবু? জানুন এই ঘরোয়া টোটকার জাদু
সঠিক তেল দিয়ে মালিশ করলে শরীর গরম হয়, যন্ত্রণা, ক্লান্তি ও পেশি শক্ত হয়ে যাওয়া আটকানো যায়।
Truth Of Bengal: গোটা বাংলা শীতে জবুথবু। আট থেকে আশি শীতে প্রচণ্ড ঠান্ডায় হাত, পায়ের যন্ত্রণায় কাবু। শীত পড়তেই হাত, পায়ের পেশি শক্ত হয়ে যাওয়া, জয়েন্ট ফুলে যাওয়া, ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। ঠান্ডা রুক্ষ ও শুষ্ক বাতাস আর কম সূর্যের আলোর স্পর্শ পাওয়ার কারণে শরীরে রক্ত সঞ্চালন কম হয়। এই পরিস্থিতিতে তেল মালিশ করলে ব্যথা, যন্ত্রণা থেকে সাময়িক আরাম মেলে। সঠিক তেল দিয়ে মালিশ করলে শরীর গরম হয়, যন্ত্রণা, ক্লান্তি ও পেশি শক্ত হয়ে যাওয়া আটকানো যায়।
কোন তেলে মালিশ করলে কী উপকার মেলে?
সর্ষের তেলকে আয়ুর্বেদে গরম তেল বলা হয়। এই সর্ষের তেল দিয়ে মালিশ করলে তা ত্বকের মাধ্যমে শরীরের ভেতরে ঢুকবে। শরীর গরম রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ঠান্ডায় যন্ত্রণা থেকে সাময়িক আরাম মেলে।
কী করবেন?
পরিমাণমতো সর্ষের তেল নিয়ে তার মধ্যে ৭- ৮ কোয়া রসুন ও অল্প পরিমাণ জোয়ান নিয়ে। ঈষদুষ্ণ গরম করুন তেল যতক্ষণ না রসুন হালকা ব্রাউন রঙের হয়ে যায়। তেল ঠান্ডা করে ছেঁকে নিন একটা পাত্রে। এই তেল দিয়ে মালিশ করলে পেশি নরম হয়, যন্ত্রণা দূর হয়। রসুনে থাকে ব্যথা নিরাময়ের গুণাবলী। জোয়ান জয়েন্ট ফুলে যাওয়া আটকায়। সর্ষের তেল শরীর গরম রাখতে সাহায্য করে। স্নায়ুকে শক্তিশালী করে। ত্বক বেশি পরিমাণে রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে তিলের তেল ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল দিয়ে মালিশ করলে ত্বক নরম হয়। পেশি নরম হয়।



