স্বাস্থ্য

Henna Leaves: লিভার ক্যানসার ঠেকাবে মেহেন্দি! হেনার পাতায় লুকিয়ে ‘জাদুকরী’ ক্ষমতা

মেহেন্দির পাতাতেই অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতার খোঁজ পেয়েছেন জাপানি গবেষকরা।

Truth of Bengal: চুলে বহু শতাব্দী ধরে প্রাকৃতিক ভাবে রঙ করতে হেনা বা মেহেন্দি ব্যবহার হয়ে আসছে ভারতে। এমনকি ত্বকের সৌন্দর্য রক্ষা বা হাতের তালুতেও মেহেন্দি করার জন্য হেনা ব্যবহার করা হয়। সেই মেহেন্দির পাতাতেই অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতার খোঁজ পেয়েছেন জাপানি গবেষকরা।

জাপানের ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মেহেন্দি পাতায় এমন যৌগর খোঁজ পেয়েছেন যা লিভারের ফাইব্রোসিসের মতো অসুখ ঠেকাতে সক্ষম। অত্যাধিক মদ্যপান বা ফ্যাটি লিভারের সমস্যার জন্য লিভারের ফাইব্রোসিস হয়। যা সময়মতো চিকিৎসা না হলে লিভার ফেলিয়র বা লিভার ক্যানসারের মতো গুরুতর অসুখ ডেকে আনতে পারে। লিভার ফাইব্রোসিসের কারণে লিভার ফুলে ওঠে। ফাইব্রোয়াস স্কার টিস্যু সুস্থ কোষকে ধ্বংস করে দেয় লিভারের। লিভার ঠিকমতো কাজ করতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র হিসাব অনুযায়ী, গোটা বিশ্বে মোট জনসংখ্যার ৩-৪% মানুষ লিভার ফাইব্রোসিসের অসুখে আক্রান্ত।

জাপানের ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা লিভারের হেপাটিক স্টেলেট কোষকে টার্গেট করতে কেমিক্যাল স্ক্রিনিং সিস্টেম তৈরি করেন। এই পদ্ধতির মাধ্যমে গবেষকরা দেখেন মেহেন্দি পাতায় থাকা lawsone নামক পিগমেন্ট ফাইব্রোসিসকে গোড়াতেই আটকে দিতে পারে। ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর আৎসুকো দাইকোকুর নেতৃত্বে গবেষক দল ইঁদুরের ওপর গবেষণা চালায়।

Related Articles