স্বাস্থ্য

Cancer India: দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ক্যান্সারের হার, নতুন রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি প্রকাশিত ৪৩টি পপুলেশন-বেসড ক্যান্সার রেজিস্ট্রির (PBCRs) তথ্য বিশ্লেষণ (২০১৫-২০১৯) নতুন এক উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

Truth of Bengal: ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই মারণ রোগ। সম্প্রতি প্রকাশিত ৪৩টি পপুলেশন-বেসড ক্যান্সার রেজিস্ট্রির (PBCRs) তথ্য বিশ্লেষণ (২০১৫-২০১৯) নতুন এক উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। দেখা যাচ্ছে, বর্তমানে দেশে একজন ভারতীয় নাগরিকের আজীবন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ১১ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে ১১ জনের জীবনে কোনও এক সময় ক্যান্সার ধরা পড়তে পারে। শুধু গত বছরেই (২০২৪) ভারতে নতুন করে ১৫.৬ লক্ষ ক্যান্সার রোগী চিহ্নিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা প্রায় ৮.৭৪ লক্ষ (Cancer India)।

আরও পড়ুনঃ Bonus Protest: একাধিক দাবি নিয়ে কৃষ্ণনগর জেলাশাসক দফতরের সামনে প্রতিবাদ মিছিল অঙ্গনওয়াড়ি কর্মীদের

যদিও এই রেজিস্ট্রিগুলি দেশের মাত্র ১০-১৮ শতাংশ জনসংখ্যাকে (২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে) অন্তর্ভুক্ত করেছে, তবুও সেগুলি ক্যান্সারের ধরণ, মৃত্যুহার এবং আঞ্চলিক বৈষম্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তথ্য বলছে, ভারতে মোট ক্যান্সার আক্রান্তদের মধ্যে ৫১.১ শতাংশ মহিলা। তবে তাঁদের মৃত্যুহার তুলনামূলকভাবে কম— ৪৫ শতাংশ।
আইসিএমআর-এর ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিকস অ্যান্ড রিসার্চের ডিরেক্টর ডঃ প্রশান্ত মথুর জানিয়েছেন, মহিলাদের ক্যান্সারের মধ্যে প্রায় ৪০ শতাংশই স্তন ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সার। এগুলি প্রাথমিক পর্যায়ে ধরা সম্ভব হওয়ায় তুলনামূলকভাবে চিকিৎসার সাফল্য বেশি (Cancer India)।

ডঃ অভিষেক শঙ্কর, এআইআইএমএস-এর অনকোলজিস্ট, জানিয়েছেন—পুরুষদের ক্ষেত্রে ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার বেশি দেখা যায়। এই দুটি ক্যান্সার সাধারণত দেরিতে ধরা পড়ে, ফলে মৃত্যুহারও বেশি। অন্যদিকে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ (যেমন স্তনে গাঁট) মহিলারা সহজে বুঝতে পারেন। কিন্তু ফুসফুসের ক্যান্সার দীর্ঘদিন নীরবে বাড়তে থাকে, যার ফলে চিকিৎসা শুরু হয় অনেক দেরিতে। এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে—ভারতে পুরুষদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সার এখন মুখগহ্বরের ক্যান্সার, যা ফুসফুসের ক্যান্সারকেও ছাড়িয়ে গেছে। অথচ তামাক ব্যবহার কমেছে।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে অনুযায়ী, দেশে তামাক ব্যবহারকারীর হার ২০০৯-১০ সালে ৩৪.৬% থেকে নেমে ২০১৬-১৭ সালে ২৮.৬% হয়েছে (Cancer India)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তবে চিকিৎসকদের মতে, মুখগহ্বরের ক্যান্সার বাড়ার পেছনে এবার বড় ভূমিকা নিচ্ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলেই সর্বাধিক ক্যান্সার আক্রান্ত দেখা যাচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে সার্ভিক্যাল, ফুসফুস ও মুখগহ্বরের ক্যান্সার অত্যন্ত সাধারণ।
এর পেছনে একাধিক কারণ রয়েছে— নারী-পুরুষ উভয়ের মধ্যে তামাক ব্যবহারের হার বেশি। প্রচলিত খাদ্যাভ্যাসে মশলাদার, ধোঁয়ায় শুকোনো বা সংরক্ষিত মাংস ও মাছের ব্যবহার। সংক্রমণ-সম্পর্কিত রোগ (যেমন হেলিকোব্যাক্টর পাইলোরি, হেপাটাইটিস, এইচপিভি) ব্যাপকভাবে ছড়িয়ে থাকা মিজোরাম এখন দেশের মধ্যে ক্যান্সার ঝুঁকিতে শীর্ষে। সেখানে পুরুষদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আজীবন সম্ভাবনা ২১.১% এবং মহিলাদের ক্ষেত্রে ১৮.৯%—যা জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ। অ্যালকোহল শুধু লিভার নয়, মুখ, গলা, পাকস্থলী ও বৃহদান্ত্রের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। তামাক ও অ্যালকোহলের সংমিশ্রণ ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে।

Related Articles