Maa Canteen: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মা ক্যান্টিন পরিষেবা চালু করল পুরসভা
At Kaliyaganj State General Hospital, a community-run canteen now offers subsidized meals for patients’ relatives at just ₹5.
Truth Of Bengal: সত্যেন মহন্তঃ কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মা ক্যান্টিন পরিসেবা চালু করল পুরসভা। মঙ্গলবার দুপুরে, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ক্যাম্পাসের বিশ্রামাগারে মা ক্যান্টিন পরিসেবার আনুষ্ঠানিক সূচনা করেন পুরপ্রধান রামনিবাস সাহা(Maa Canteen)। পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, বহুদিন ধরেই কালিয়াগঞ্জ পুরসভা অফিস প্রাঙ্গণে মা ক্যান্টিন পরিসেবা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য নগরোন্নয়ন সংস্থার নির্দেশ মতো আজ থেকে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মীয়দের জন্য মা ক্যান্টিন পরিসেবা চালু করা হলো। পুরপ্রধান আরো জানান বাইরে যেকোনো হোটেলে নিরামিষ খাওয়ার খেতে গেলে কমকরে ৫০ টাকা লাগে সেখানে মা ক্যান্টিনে মাত্র ৫ টাকায় ডিম,ভাত,ডাল ও জল মিলবে।
[আরও পড়ুনঃ Cancer India: দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ক্যান্সারের হার, নতুন রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য]
আজ ১৫০ জনের খাবার তৈরি করা হয়ে মানুষের চাহিদা অনুযায়ী প্রতি যা খাওয়ার লাগবে তা তৈরি করা হবে বলে জানান পুরপ্রধান রাম নিবাস সাহা(Maa Canteen)। এই মা ক্যান্টিনে খাবার খেতে আসা রোগীর আত্মীয় ও টোটো চালকরা জানান বাইরে খেতে গেলে ১০০ টাকা লেগে যায় সেখানে মাত্র পাঁচ টাকায় ডিম ভাত পাওয়া যাচ্ছে এবং সাথে সবজি থাকছে এতে আমাদের মতন মানুষেরা খুবই উপকৃত হচ্ছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাসপাতালে আসা রোগীর আত্মীয় থেকে শুরু করে টোটো চালকরা।
FB POST:https://www.facebook.com/truthofbengal
এদিনের এই মা ক্যান্টিন পরিষেবা চালু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার জয়দেব রায়, উপ পুরপ্রধান ঈশ্বর রজক, পুরসভার কার্য নির্বাহী অফিসার অর্ণব রায় এবং বসন্ত রায়, মনোজ সরকার, রথীন্দ্রনাথ গুহের মতো পুর কাউন্সিলররা(Maa Canteen)। এখন থেকে প্রতিদিন দুপুরে হাসপাতালে চত্বরে মা ক্যান্টিন পরিসেবা মিলবে। কালিয়াগঞ্জ পুরসভা পরিচালিত এই মা ক্যান্টিনে মাত্র ৫ টাকার বিনিময়ে রান্না করা খাবার হিসেবে থাকছে ডিম ও ডাল এবং সবজি দিয়ে ভাত মিলবে।


