
The Truth of Bengal: শীত এখনও শেষ হয়নি। সেই সঙ্গে চলছে শীতে বিভিন্ন জায়গায় পিঠে পুলি উতসব। মিষ্টি স্বাদের পিঠা অনেক তো হলো, যারা বাড়িতেই বানাতে চান পিঠে , চটপট বানিয়ে ফেলুন তাহলে নোনতা পিঠার স্বাদ নিন। চলুন জেনে নেয়া যাক সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগীর নোনতা স্বাদের পিঠা কিভাবে বানাবেন।
উপকরণ
- চালের গুঁড়ো ১ কাপ
- জল ১ ১/২ কাপ
- রসুন বাটা ১ চা চামচ
- আদা বাটা ১/২ চা চামচ
- হলুদ গুঁড়ো ১/২ চা চামচ
- নুন স্বাদ অনুযায়ী
- কালোজিরা অল্প
প্রণালী
পাত্রে জল দিয়ে তাতে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ফোটাতে হবে। ফুটে এলে, চালের গুঁড়ো মিশিয়ে রুটির আটার মতো সেদ্ধ করে নিতে হবে। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। এবার হাত ভিজিয়ে মণ্ড মেখে নিতে হবে, সঙ্গে মিশিয়ে নিতে হবে কালোজিরা। রুটির মতো বেলতে হবে। তবে খুব বেশি পাতলা বা মোটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার গোল কিছু কিংবা নকশা করা টিনের সাহায্যে রুটি কেটে নিতে হবে। কড়াইয়ে তেল বসাতে হবে। গরম হলে ডুবো তেলে পিঠেগুলো ভাজতে হবে। ফুলে ওঠার পর আরও কিছুক্ষণ ভাজতে হবে যেন বাইরে অংশ মচমচে হয় আর ভেতরের অংশ নরম থাকে। ব্যস, পিঠে তৈরি।






