বিনোদন

লখনউ-এর গোর্খা রেজিমেন্টে ‘স্যাম বাহাদুর’ প্রচার সারলেন ভিকি

Vickey Kaushal Promoting his film Sam Bahadur

The Truth of Bengal: ‘জয় মহাকালী, আয়ো গোর্খালি’ গোর্খাদের এই স্লোগানকেই এবার হাতিয়ার করে লখনৌর গোর্খা রেজিমেন্টে জমাটি নিজের ছবির প্রচার করলেন টিনসেল টাউনের স্যাম বাহা্দুর ওরফে ভিকি কৌশল। প্রচারে খুকরি নিয়ে রীতিমত কেতাদুরস্ত গোর্খাদের মতো নেপালি স্টাইলে নাচতেও দেখা গেল বলিউড অভিনেতাকে।

আগামি ডিসেম্বরে বড় পর্দায় আসছেন স্যাম বাহাদুর, ভারতের প্রথম ফিল্ড মার্শাল। আর এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলারও প্রকাশ্যে এসেছে। মেঘনা গুলজারের পরিচালনায় ‘স্যাম বাহাদুর’ ছবিতে স্যাম মানেকশ’র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে।এই ছবির জন্য নিজেকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন ভিকি কৌশল।

ছবি রিলিজের আগে কোনও খামতি রাখতেই চাইছেন না তিনি।তাই, শুধু নাচ-গানই নয়, জওয়ানদের সঙ্গে দেদার চুটিয়ে আড্ডা মারতেও দেখা গেল ভিকিকে। ছবির প্রচারে এসে নাচে গানে জওয়ানদের মন জয় করলেও দেশের জনগনের কতটা মন জয় করতে পারবে স্যামরূপী ভিকি তার জবাব দেবে সময়ই।

Free Access

Related Articles