বিনোদন

বড় পর্দায় আসছেন স্যাম বাহাদুর – নিজের অভিজ্ঞতা নিয়ে কী বললেন ভিকি? জানুন

Sam Bahadur is coming to the big screen - what did Vicky say about his experience?

The Truth Of Bengal : ‘আর্মি হি মেরি লাইফ হ্যাঁয়… সোলজারস কি ডিউটি হ্যাঁয় দেশকে লিয়ে দুশমান কা জান লেনা……’।একাধিক ডায়লগ আর স্পষ্ট তাঁর বাচন ভঙ্গি ,কখনও রাজিনিতির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে একেবারে নির্ভয়তার পরিচয় আবার কখনও টিমের সকলকে উদবুদ্ধু করা।

স্যাম বাহাদুর চরিত্রকে অসম্ভব দারুনভাবে ফুটিয়ে তুলেছেন ভিকি কৌশল। তাঁকে পর্দায় স্যাম বাহাদুর হয়ে ওঠার জন্য বাস্তবে কতটা পরিশ্রম, কসরত করতে হয়েছিল সেটাই তিনি তুলে ধরেছেন। রীতিমত কঠিন আর্মি ট্রেনিং নিয়েছেন অভিনেতা এই ছবির জন্য। তবে কেবল কাজ নয়, ভারতীয় সেনাদের সঙ্গে তাঁকে হাসি মজাও করতে দেখা যায়।

এই প্রসঙ্গে ভিকি বলেন, ‘পর্দায় আমি যে একজন সৈনিকের পোশাক পড়তে পারছি এটাই আমার কাছে সৌভাগ্যের মতো। ১০০ দেশাত্মবোধক ছবি হলে, সব কটা করতে আমি রাজি। আর ছোটবেলায় আমি স্যাম বাহাদুরের গল্প শুনেছি। ওঁর বীরত্ব আমায় মুগ্ধ করত।’আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত এই ছবি।তারই অপেক্ষায় এখন সিনেপ্রেমীরা।

 

FREE ACCESS

Related Articles