বিনোদন

‘আবারও প্রলয় আসবে’ ফিরছে হস্তর আতঙ্ক, ঘোষণা করা হল তুম্বাডের সিক্যুয়ালের

'The deluge will come again' Hastar panic is back, the sequel of Tumbad has been announced

Truth Of Bengal : ফিরছে হস্তরের আতঙ্ক। আসছে তুম্বাড ২। ২০১৮ সালে মুক্তি পায় হরর ড্রামা থ্রিলার তুম্বাড। যা গোটা ভারতবর্ষে ব্যাপকভাবে সাড়া ফেলে দেয়। সম্প্রতিই ছবিটি দ্বিতীয়বারের জন্য বড়পর্দায় মুক্তি পায়। দ্বিতীয়বার মুক্তিতেও ব্যাপক আয় করে ছবিটি। ছবির পুনঃপ্রকাশের পরেই একটি ভিডিয়ো টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ছবির সিক্যুয়ালের কথা ঘোষণা করেন অন্যতম পরিচালক সোহম শাহ।

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করে তুম্বাড ২-এর কথা ঘোষণা করেন নির্মাতারা। তুম্বাড-এর অন্যতম পরিচালক, প্রযোজক ও মুখ্য চরিত্র সোহম শাহ তিনিই ভিডিয়োটি পোস্ট করেন। টিজারে ভিডিয়োতে দেখা গিয়েছে বিনায়ক রাও-এর ছেলে পান্ডুরংকে, আর ভিডিয়োর নেপথ্যে শোনা সোহম শাহের কন্ঠস্বর। তাঁর কন্ঠে শোনা গিয়েছে, ‘সময়ের চাকা গোল, যা চলে গেছে তা ফিরে আসবে, দরজাও আবার খুলবে’। ভিডিয়োর শেষে শোনা গিয়েছে তিনি বলছেন, ‘প্রলয় আসবে’। সোহম শাহ তুম্বাডের সিক্যুয়াল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, “তুম্বাবাদ আমাদের জন্য একটি বিশেষ যাত্রা এবং ভালবাসার শ্রম ছিল এবং এটি যে ভালবাসা পেতে চলেছে তা দেখতে অপ্রতিরোধ্য এবং একমাত্র সোহম শাহ ফিল্মসের আমাদের বিশ্বাস এবং নীতিকে অনুমোদন করে, যে বিষয়বস্তু রাজা৷”

তুম্বাড ছবিটির প্রেক্ষাপট লোভ, ক্ষমতা এবং জাত। একটি পরিবারের লোভ কীভাবে পতনের কারণ হয় তাই উঠে আসে। এই ছবিতে জ্যোতি মালশে, মাধব হরি, রুদ্র সোনি, অনিতা ডেটে-কেলকার এবং রঞ্জিনী চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ৬৪ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে আটটি মনোনয়ন অর্জন করে এবং সেরা সিনেমাটোগ্রাফি, সেরা আর্ট ডিরেকশন এবং সেরা সাউন্ড ডিজাইনের জন্যও তিনটি পুরস্কারও জিতেছিল।

Related Articles