প্রকাশ্যে নাগা-শোভিতার বিয়ের নিমন্ত্রণ পত্র
Naga-Shobita's wedding invitation letter in public

Truth of Bengal: নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরই একে অপরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন তারা। আগেই শোনা গিয়েছিল, চলতি বছরের ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন নাগা-শোভিতা। শোনা গিয়েছিল, পারিবারিক ঐতিহ্যের কথা মাথায় রেখে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওজেই বসবে তাদের বিয়ের আসর। এরমধ্যেই প্রকাশ্যে এল নাগা-শোভিতার বিয়ের নিমন্ত্রণ পত্র। যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নাগা-শোভিতার বিয়ের যে নিমন্ত্রণ পত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, নাগা ও শোভিতার নাম বড় করে লেখা। সঙ্গে রয়েছে পাত্র ও পাত্রীর অভিভাবকদের নাম। বিয়ে যে দক্ষিণী রীতি মেনেই হবে তাও মোটামুটি স্পষ্ট। সঙ্গে বিয়ের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ৪ ডিসেম্বর। কার্ডের উপরের দিকের ঝুলন্ত ঘণ্টা নতুন জীবন শুরুর প্রতীক। নিচের দিকে দক্ষিণী মন্দির দেখা যাচ্ছে।
নিমন্ত্রণ পত্রে রয়েছে কলাপাতা ও গোমাতার ছবি। তাদের বিয়ের নিমন্ত্রণ পত্র খুবই ছিমছাম। তবে দক্ষিণী ঐতিহ্য এর কথা ভেবেই নাগা-শোভিতার বিয়ের নিমন্ত্রণ পত্র ডিজাইন করা হয়েছে। বিয়ের কার্ডের সঙ্গে একটি উপহারের ব্যাগও রয়েছে। তাতে পোশাক, খাবার পাঠানো হয়েছে। আক্কিনেনি, দগ্গুবাতি ও ধূলিপালা পরিবারের উপস্থিতিতেই সমস্ত আচার-আচরণ হবে বলে খবর। সবমিলিয়ে পুরোনো স্মৃতি ভুলে নতুন জীবন শুরু করতে প্রস্তুত নাগা চৈতন্য।






