‘ভুল ভুলাইয়া ৩’-তে ফিরছেন কিয়ারা? গোপন তথ্য ফাঁস করলেন কার্তিক
Kiara returning to 'Bhul Bhulaya 3'? Karthik leaked the secret information

Truth Of Bengal: ভুলভুলাইয়া এর তৃতীয় সিক্যুয়েলে দেখা যেতে পারে কিয়ারা আদভানিকে। একটি সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিলেন কার্তিক আরিয়ান। মুখ ফস্কে বলে ফেলেন কিয়ারার নাম। তারপরেই কথা ঘুরিয়ে দেন অভিনেতা। তবে কার্তিকের হাবভাবে অনুরাগীরা আন্দাজ করেন কিছুতো ক্লাইম্যাক্স আছেই এই ছবিতে।
আগেই ছবির ট্রেইলার দেখে চমকে গেছিলো দর্শকরা। শুধু চমকেই যাননি সঙ্গে উচ্ছসিত এবং আপ্লুতও হয়েছিল। কারণ ‘ধক ধক গার্ল’ মাধুরীকে বিদ্যা বালনের পাশাপাশি মঞ্জুলিকার চরিত্রে দেখা যায়। তবে এবার কি কিয়ারাকেও দেখা যাবে ‘ভুলভুলাইয়া ৩’ তে , সেই নিয়েই বাড়ছে জল্পনা।
একটি সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান বলেন,”আমরা এই ছবির জন্য দুটি ক্লাইম্যাক্স শ্যুট করেছি যাতে কিছু বিভ্রান্তি থাকে। আসলে,স্ক্রিপ্ট যখন আমাদের সবার কাছে এসেছিল, আমরা ৫জন ছাড়া, কারও কাছে শেষের ১৫ পৃষ্ঠা ছিল না। এমনকি সহকারী পরিচালক বা প্রযোজনা টিমের কাছেও এই স্ক্রিপ্ট ছিল ক্লাইম্যাক্স ছাড়াই। আমরা যখন কিয়ারার সাথে শ্যুটিং করছিলাম – ওহ, দুঃখিত – যখন আমরা বিদ্যা জির সাথে শ্যুটিং করছিলাম…।” এরপরেই হাসতে থাকেন অভিনেতা। তারপর বলেন,”এটা লাইভ নয়, তাই না? আমরা দুটি ক্লাইম্যাক্স শ্যুট করেছি। এই প্রথম আমাকে অনেক কিছু গোপন করতে হয়েছে। ছবিতে অনেক চমক থাকবে। ছবিটি মুক্তি পেলে আপনি উপভোগ করবেন।”
‘ভুল ভুলাইয়া ২’-এ কার্তিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন কিয়ারা। ২০২২ সালে মুক্তি পেয়েছিলো পরিচালক আনিস বাজমীর কবাস্টার হরর কমেডি ছবিটি। ভুল ভুলাইয়ার প্রথম অংশে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং বিদ্যা বালান। প্রথম অংশে বিদ্যা ‘মঞ্জুলিকা’র ভূমিকায় অভিনয় করেছিলেন, তার সিক্যুয়ালে টাবু অভিনয় করেছিলেন। তৃতীয় অংশে বিদ্যা ও মাধুরী দুজনেই মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করছেন বলে মনে করছেন দর্শকমহল। এবারেও ‘রূহ বাবা’র ভূমিকায় দেখা কার্তিককে। ভূষণ কুমারের টি-সিরিজ দ্বারা প্রযোজিত ‘ভুল ভুলাইয়া ৩’ দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে।






