বিনোদন

নিষেধাজ্ঞা অমান্য করে মায়ের বিপরীত পথে হাঁটলেন কৃতি, জন্মদিনে প্রিয় মানুষের সাথে কাটালেন সময়

Disobeying the ban, Kriti walked on the opposite path of her mother, spending time with her loved ones on her birthday

The Truth Of Bengal: সিনেমার সাফল্যের সিঁড়িতে রয়েছেন কৃতি শ্যানন।গত বছরই জাতীয় পুরস্কার গিয়েছে র ঝুলিতে। এরই মধ্যে জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃতির হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ। বলা চলে, এর মধ্যেই জীবনের আরও একটা মাইলফলক পার করলেন কৃতি। সম্প্রতি মাইকোনস নামক গ্রিসের একটি দ্বীপে মনের মানুষের সাথে নিজের ৩৪ তম জন্মদিন উদ্‌যাপন করেন কৃতি। জন্মদিনের দিন সকাল শুরু হতে না হতেই সহকর্মী থেকে অনুরাগীদের জন্মদিনের শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে অভিনেত্রী কৃতি শ্যাননের কাছে। পরিবর্তে অভিনেত্রী তাঁদের ধন্যবাদ জানান।

সম্প্রতি ভাইরাল হয় কৃতি শ্যানন ও তাঁর প্রেমিক কবির বাহিয়ার সাথে যুগলবন্দী একটি পোস্ট। সবার নজর এড়িয়ে এবার গ্রীসের সেই নির্জন দ্বীপে গিয়ে এমন একটি কাজ করলেন অভিনেত্রী যার ফলে নিমেষে ভাইরাল তাঁর সেই ক্যামেরাবন্দী ছবি। সকলের চোখের আড়ালে গিয়ে একান্তে একটি দ্বীপে নিজেদের মতো করে সময় কাটাতে দেখা গেল তারকা দুই জুটিকে। যদিও দুজনের মধ্যে কেউই নিজেদের কাটানো কিছু সময়ের ছবি প্রকাশ্যে আনতে নারাজ। কিন্তু তাঁদের দু’জনকে একই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিতে দেখে নেটিজেনদের একাংশ মনে করছে , জন্মদিনে প্রেমিকের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাচ্ছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ এই শিল্পপতির প্রেমেই হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী। এমনকি একটি পার্টিতে তাঁদের একসাথে দুজনকে দেখা গিয়েছে।

উল্লেখ্য, কবীর বহিয়া সেই পার্টির একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেন। এখানেই শেষ নয়, জন্মদিনের ওই পার্টিতে ধূমপান করতে দেখাও গিয়েছে অভিনেত্রীকে। ‘বরেল কি বরফি’ ছবিতে কৃতির ধূমপান করার দৃশ্য সামনে এসেছে।যদিও ওই ছবির প্রচারের সময় অভিনেত্রী জানান, “ওই ধূমপানের দৃশ্য শুধুই ছবির জন্য, ব্যক্তিগত জীবনে আমি ধূমপান করি না।” অভিনেত্রীর মা গীতা শ্যানন নিজেই ধূমপানের বিরোধী।তবে কি এবার নিজের মেয়ে কৃতির ধূমপানের দৃশ্য যা মায়ের কথার অবাধ্য হলেন। উঠছে প্রশ্ন ?

Related Articles