রাজ্যের খবর

Cyber Fraud: প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ! পুরুলিয়া থেকে ধরা পড়ল সাইবার প্রতারণা চক্রের ৪ সদস্য

এদিন তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে তেলেঙ্গানায়।

Truth of Bengal: প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চার যুবক। তেলেঙ্গানার সাইবার ক্রাইম থানার তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বুধবার রাতে পুরুলিয়া শহরের বি টি সরকার রোডে অবস্থিত একটি হোটেলে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ (Cyber Fraud)।

আরও পড়ুনঃ Pixel Fold: ভারতের বাজারে আসল Google Pixel 10 Pro Fold স্মার্টফোন

ধৃতদের মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা আরসাদ আহমেদ, বিহারের গয়ার রণবীর শর্মা ও নিখিল রাজমামি এবং পুরুলিয়ার আড়সা থানার নাইড়া গ্রামের রনজিত সিং মুড়া। এদিন তাদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে তেলেঙ্গানায়। আগামী ২৬ আগস্ট চার অভিযুক্তকে তেলেঙ্গনা আদালতে তোলা হবে (Cyber Fraud)।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তেলেঙ্গানা সাইবার ক্রাইম থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। সাইবার বিশেষজ্ঞদের নজরে আসে, কয়েকটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করেই উধাও হয়ে গেছে প্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি। তার পরেই সূত্র ধরে পুরুলিয়ার হোটেল থেকে গ্রেফতার করা হয় চারজনকে।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এখনও প্রশ্ন রয়ে গিয়েছে, কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ তছরুপ করতে সক্ষম হলো এই চক্র? ঠিক কোন অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়েছে এবং কীভাবে লেনদেন ঘটা সম্ভব হলো, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। নিয়মিত সাইবার সচেতনতার প্রচার সত্ত্বেও এত বড় মাপের প্রতারণা কীভাবে ঘটল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাইবার বিশেষজ্ঞরা। ঘটনার পর ফের সাধারণ মানুষকে অনলাইন প্রতারণা নিয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে পুলিশ (Cyber Fraud)।

Related Articles