বিনোদন

Hrittik Roshan: প্রেমিকা সাবাকে ফ্ল্যাট ভাড়া প্রেমিক হৃতিকের, কত টাকা নিচ্ছেন অভিনেতা?

প্রায়ই বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন দুজনে।

Truth Of Bengal: হৃতিক রোশন (Hrittik Roshan) এবং সাবা আজাদ। বলিউডের হট কাপলদের মধ্যে তাঁরা একজন। গত তিন বছর ধরে অভিনেত্রী-সঙ্গীতশিল্পী সাবা আজ়াদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। বলিউডেও বেশ চর্চিত জুটি তাঁরা। প্রায়ই বলিউডের বিভিন্ন পার্টিতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন দুজনে।

[আরও পড়ুন:  Nabbana: মুখ্য নির্বাচনী আধিকারিকের চিঠি পেয়েই তৎপর নবান্ন]

তবে এবার প্রেমিক হৃতিকের ফ্ল্যাট ভাড়া নিলেন প্রেমিক সাবা। সূত্রের খবর, জুহুতে অভিনেতার যে বিলাসবহুল সমুদ্রমুখী ফ্ল্যাট সাবাকে ভাড়া দিয়েছেন অভিনেতা। যার জন্যে প্রতি মাসে সাবার থেকে ৭৫ হাজার টাকা করে ভাড়া নেবেন হৃতিক।(Hrittik Roshan)

লিঙ্কঃhttps://www.facebook.com/truthofbengal

বলিউড সূত্রে খবর, হৃতিকের বহুতলের নাম ‘মন্নত অ্যাপার্টমেন্ট’। হৃতিকের এই ফ্ল্যাটির দাম ৯৭ কোটি। এরই ১৫ তলায় অবস্থিত ফ্ল্যাটটি প্রায় এক বছরের জন্য ভাড়া নেন সাবা।এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তিন কামরার এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজসজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে। যদিও এই খবর সামনে আসার পর নেটিজেনদের অনেকেরই প্রশ্ন কেন প্রেমিকা সাবার থেকে টাকা নিচ্ছেন হৃতিক। তবে এই সিদ্ধান্ত যে হৃতিক-সাবার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল সেটা বলাই যায়।(Hrittik Roshan)