বিনোদন

Aishwarya Rai: এআই-এর শিকার এবার ঐশ্বর্য! অন্তরঙ্গ ভুয়ো ছবি নিয়ে সোজা হাইকোর্টে বচ্চনবধূ

সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাঁর কিছু ‘অন্তরঙ্গ’ ছবি, যা আদতে বাস্তব নয়—এআই (AI)-এর সাহায্যে তৈরি।

Truth of Bengal: নতুন প্রযুক্তির হাত ধরে যেন নতুন করে সমস্যায় পড়ছেন সেলেবরা। এবার সেই তালিকায় নাম জুড়ল বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের। সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাঁর কিছু ‘অন্তরঙ্গ’ ছবি, যা আদতে বাস্তব নয়—এআই (AI)-এর সাহায্যে তৈরি। বিষয়টি নিয়ে যথেষ্ট বিরক্ত ও ক্ষুব্ধ ঐশ্বর্য এবার সরাসরি আইনের দ্বারস্থ হলেন। দিল্লি হাইকোর্টে দায়ের করলেন মামলা (Aishwarya Rai)।

ঐশ্বর্যর সাফ অভিযোগ—এই সব ছবি ভুয়ো, বাস্তবে এমন কোনও দৃশ্য কখনওই ঘটেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) ব্যবহার করে মিথ্যে ছবিগুলি তৈরি করা হয়েছে এবং তা ছড়িয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তিনি কোনওভাবে এই ছবি তৈরির বা প্রচারের অনুমতি দেননি বলে আদালতে স্পষ্ট জানিয়েছেন বচ্চনবধূ। শুধু তাই নয়, অভিনেত্রী আরও অভিযোগ করেছেন, ইদানীং নানা ই-কমার্স সংস্থা ও বিজ্ঞাপন সংস্থা বিনা অনুমতিতে অভিনেত্রীদের ছবি ব্যবহার করছে, কখনও এডিট করে, কখনও বিভ্রান্তিকরভাবে। নিজের ক্ষেত্রেও এমন ঘটেছে বলে জানিয়ে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন করেছেন তিনি (Aishwarya Rai)।

আরও পড়ুনঃ Black Day: মাতৃভূমিতে চলা বিক্ষোভ নিয়ে দুঃখিত মনীষা, তকমা দিলেন ‘ব্ল্যাক ডে’র

এটাই প্রথমবার নয়। ঠিক এমন এক পরিস্থিতির শিকার হয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চনও। গত বছরের নভেম্বরে দিল্লি হাইকোর্টে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন তিনি। তাঁর অনুমতি ছাড়াই ছবি, ভিডিও এবং এমনকি কণ্ঠস্বর ব্যবহারের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ চেয়েছিলেন বিগ বি। সেই মামলার রায়ে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল—অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর বা ছবি বিনা অনুমতিতে কোনওভাবেই ব্যবহার করা যাবে না।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এআই প্রযুক্তির অতি ব্যবহারে এটাই যেন নতুন ‘ডিজিটাল আতঙ্ক’। জনপ্রিয় ব্যক্তিত্বদের ছবি এডিট করে, মুখ বসিয়ে, কখনও অন্তরঙ্গ দৃশ্য বা আপত্তিকর ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে। এর আগেও এমন ঘটনার শিকার হয়েছেন শ্রেয়া ঘোষাল, সোনাক্ষী সিনহা প্রমুখ। শ্রেয়ার ভুয়ো এআই ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন নেটিজেনরা। অন্যদিকে, সোনাক্ষী সরাসরি অভিযোগ করেছিলেন, তাঁর ছবিও ই-কমার্স সংস্থাগুলি অনুমতি ছাড়া ব্যবহার করছে। এই প্রসঙ্গেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁর মতে, প্রযুক্তি যেন মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়, তার জন্য কড়া নিয়মকানুন প্রয়োজন (Aishwarya Rai)।

Related Articles