Nepal Turmoil: অগ্নিগর্ভ নেপাল চিন্তার ভাজ বোলপুরের নেপালিদের
Migrant Nepali night-watch workers in Bolpur express anxiety after media and internet blackout amid deadly protests and PM’s resignation.
Truth Of Bengal: অগ্নিগর্ভ নেপাল। জ্বলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনেও জ্বলছে আগুন(Nepal Turmoil)। আন্তর্জাতিক বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়িজন মানুষ মারা গিয়েছে।আর দেশের এই পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পরিযায়ী নেপালিদের।। বীরভূমে বোলপুরে রয়েছে ২০ থেকে ২৫ জন নেপালি। তারা দীর্ঘদিন ধরে বোলপুরের নাইট গার্ডের কাজ করে।
[আরও পড়ুনঃ Jeet Koel Reunion: জিৎ-কোয়েলের রসায়ন নিয়ে ফের চর্চা, একসঙ্গে নতুন ছবির অপেক্ষায় দর্শক]
দেশের এই পরিস্থিতিতে পরিবারের জন্য দুশ্চিন্তায় ভুগছে এই নেপালি মানুষেরা(Nepal Turmoil)। তারা জানাচ্ছে নেপালের অবস্থা এখন খুবই খারাপ, এই কয়দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল আর তাতে পরিবারের সাথে যোগাযোগ করে উঠতে পারছিলেন না এই পরিযায়ী নেপালিরা।
FB POST: https://www.facebook.com/truthofbengal
আজ ইন্টারনেট খুলে দেওয়ার পরেই পরিবারের সাথে কথা বলতে দেখা গেল এই পরিযায়ী নেপালিদের(Nepal Turmoil)। তারা আরো জানান নেপালের সরকার দুর্নীতিতে ভরে গিয়েছিল তারা পদত্যাগ করেছে এতে খুশি এই নেপালিরা। অন্যদিকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানান তারা।






