Badshah Injury: আসলে কী হয়েছে বাদশার? চোখে আঘাতের ছবি পোস্ট করে রহস্য বাড়ালেন গায়ক!
বুধবার সমাজমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন বাদশা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তার একটি চোখ গুরুতরভাবে ফুলে গেছে।
Truth of Bengal: ভয়াবহ আঘাত, ব্যান্ডেজ! চোখের এমন হাল দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছিল। তবে ভয়ের কিছু নেই, পুরোটাই নাকি শুটিংয়ের অংশ। বলিউড গায়ক বাদশার সাম্প্রতিক একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এমন জল্পনা শুরু হয়। বুধবার সমাজমাধ্যমে দুটি ছবি পোস্ট করেন বাদশা। প্রথম ছবিতে দেখা যাচ্ছে তার একটি চোখ গুরুতরভাবে ফুলে গেছে। যেন প্রচণ্ড জোরে কেউ আঘাত করেছে, এমন অবস্থা। চোখ প্রায় বন্ধ হয়ে আসছে। পরের ছবিতে ওই একই চোখে একটি ব্যান্ডেজ লাগানো দেখা যায়। এই ছবি দেখে অনুরাগীরা স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং কমেন্ট বক্সে নানা প্রশ্ন করতে থাকেন (Badshah Injury)।
View this post on Instagram
বাদশার পোস্ট করা ছবির ক্যাপশন থেকেই আসল সত্য সামনে আসে। তিনি লেখেন, “যেভাবে অবতারজীর মুক্কা লাগে।” এই ক্যাপশন থেকে বোঝা যায় ছবিটি সাম্প্রতিক নয় এবং এটি তার আসন্ন কোনো প্রজেক্টের অংশ। সম্প্রতি শাহরুখ খানের ছেলে আরিয়ান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস্ অফ বলিউড’ মুক্তি পেয়েছে। সেখানে সালমান খান, আমির খান, রাজামৌলির মতো তারকাদের পাশাপাশি বাদশা নিজেও অভিনয় করেছেন। সিরিজটিতে মনোজ পাওয়ার নামের একজন অভিনেতার সঙ্গে বাদশার একটি মারামারির দৃশ্য আছে। মনোজের চরিত্রের নাম ‘অবতার’। ধারণা করা হচ্ছে, সেই দৃশ্যের শুটিংয়ের সময়েই এই আঘাতের মেকআপ করা হয়েছিল এবং এই ছবি তারই প্রমাণ (Badshah Injury)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
যদিও গায়কের এই পোস্ট দেখে অনেক ভক্তই আতঙ্কিত হয়ে পড়েন এবং বাদশার আঘাতের কারণ জানতে চান। তবে বাদশা নিজেও কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিশ্চিত করেছেন যে এটি কোনো গুরুতর আঘাত নয় এবং ছবিটি বর্তমানে তোলা নয়। ভক্তদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা এখন ভালো আছে (Badshah Injury)।






