Aniket Mahato: ‘আরজি করে’ই ফিরছেন অনিকেত মাহাতো, রাজ্য সরকারের পোস্টিংয়ের সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট!
আর্জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একজন প্রধান মুখ ছিলেন অনিকেত মাহাতো।
Truth of Bengal: চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পছন্দের জায়গায় পোস্টিং না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত। বিচারপতি বিশ্বজিৎ বসু বুধবার এই মামলার রায় ঘোষণা করে রাজ্য সরকারের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পোস্টিংয়ের সিদ্ধান্তকে খারিজ করে দেন (Aniket Mahato)।
আর্জি কর হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনের একজন প্রধান মুখ ছিলেন অনিকেত মাহাতো। আন্দোলনের আরও দুই মুখ, দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়ারকেও পছন্দসই জায়গা থেকে দূরে পোস্টিং দেওয়া হয়েছিল। দেবাশিসকে মালদহের গাজোলে এবং আসফাকুল্লাকে হুগলির আরামবাগে পোস্টিং দেওয়া হয়। এই ঘটনায় বিতর্ক শুরু হয়।
আরও পড়ুনঃ নতুন ‘দৃষ্টিকোণ’-এ রঙের বহুমাত্রিকতাকে ধরতে প্রস্তুত হাজরা পার্ক দুর্গোৎসব
জুনিয়র ডাক্তারদের অভিযোগ ছিল, নিয়ম অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়ায় তাদের পছন্দের জায়গা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তারপরও শুধুমাত্র এই তিনজনকেই তাদের পছন্দের পোস্টিং দেওয়া হয়নি। জুনিয়র ডাক্তারদের সংগঠন, ডব্লিউবিজেডিএফ, রাজ্য স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা জানিয়েছিল। এরপর মে মাসে দেবাশিস ও আসফাকুল্লা প্রথমে হাইকোর্টে মামলা করেন। পরে অনিকেতও মামলা করেন (Aniket Mahato)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
বুধবার হাইকোর্ট অনিকেতের পক্ষে রায় দেয় এবং তাকে আরজি কর মেডিক্যাল কলেজেই পোস্টিং করানোর নির্দেশ দেয়। তবে, রাজ্যের তরফে সিঙ্গেল বেঞ্চের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে রায় স্থগিত রাখার আবেদন জানানো হয়েছিল। কিন্তু বিচারপতি বসু রাজ্যের সেই আবেদন খারিজ করে দেন (Aniket Mahato)।






