“ও হ্যাঁ বলল!”, প্রচারের মাঝেই চুপিসারে মন্দিরে বিয়ে করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি
Actress Aditi Rao Hydari quietly got married in a temple amidst the publicity of "he said yes!"

The Truth Of Bengal : খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘হীরামন্ডি দ্য ডায়মন্ড বাজার’। তবে প্রচারে নেই অভিনেত্রী অদিতি রাও হায়দরি। সেই থেকেই জল্পনা রটতে থাকে অভিনেত্রী’কে নিয়ে। প্রথমবার শোনা গিয়েছিল যে, বুধবার অভিনেত্রী তার বিবাহ বিচ্ছেদের এগারো বছর পর বিয়ে করেছেন। তবে কাকে করছেন সেটা তখনও পরিষ্কার ছিল না। বৃহস্পতিবার অভিনেত্রী নিজেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ‘বাগদান’ সারবার খবর ছড়িয়ে দেন নেটিজেনদের মধ্যে। ইনস্টাগ্রামে অভিনেত্রীকে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন অনেকেই। তাদের মধ্যে রয়েছেন সায়নী গুপ্ত, মনীষা কৈরালা থেকে শুরু করে আয়ুষ্মান খুরানা ও বিক্রম প্রভুর মতো পরিচিত মুখেরা। তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দিরে বিয়ে করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বুধবার সকালে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতেই ‘বাগদান’ সারেন তারা।
View this post on Instagram
সূত্রের খবর অদিতি এবং সিদ্ধার্থ দুজনেই এর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। দুজনেরই এটা দুই নম্বর বিয়ে। অদিতি ২০১২ সালে সত্যদীপ মিশ্রর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ। কিন্তু দুজনের কারোর’ই সে সম্পর্ক টেকেনি বেশিদিন। তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থর। দুজনের কেউই কখনও তাদের এই প্রেম করার বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। তবে অদিতির সঙ্গে দুজনের ঘুরতে যাওয়ার ছবি বহুবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে দেখা যায় সিদ্ধার্থ’কে।
অনেকেই মনে করছেন ২০২১ সালে ‘মহা সমুদ্র’ সিনেমায় একসঙ্গে কাজ করা থেকেই ক্রমশ একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েন দুজনে। শুধুমাত্র সিনেমার শুটিংয় চলাকালীন’ই নয় নানান ফিল্ম ফেস্টিভাল গুলিতেও প্রায়শই তাদের একসঙ্গে দেখা যেত। মাঝে একসঙ্গে ঘুড়তেও বেরিয়ে পড়েন সিদ্ধার্থ ও অদিতি। সেখান থেকে তাদের প্রেমের এই শুভ পরিণয় ‘বাগদান’ এর মাধ্যমেই সম্পূর্ণ পেল। অভিনেত্রী সেইদিন তার শেয়ার করা ছবির সঙ্গেই লিখেছেন,”ও হ্যাঁ বলল”। তারপর তাদের এই এঙ্গেজড হওয়ার ছবি প্রকাশ্যে আসে। এই খবরটি ভক্তদের কাছে সুখবরের থেকে কম কিছু নয়। তাদের এই নতুন পথচলার গল্প সকলেই সমর্থন করেছেন এবং প্রচুর ভালোবাসা পেয়েছেন তারা দুজনে।






