Lok Sabha Election 2024 : প্রচারে মাটির গন্ধ, সেকেলে বাহনে চেপে জনদরবারে প্রার্থী, কার প্রচারে এই অভিনবত্ব?
Lok Sabha Election 2024 : The smell of soil in the campaign, the candidate in the public court in an old-fashioned vehicle, whose campaign is this innovation?

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী, আরামবাগ : ভোটের দিন যতই এগিয়ে আসছে, ভোট প্রচারে খামতি রাখছেন না কোনো রাজনৈতিক দলই। একদিকে কাঠ ফাটা রোদের গরম, ওপর দিকে ভোটের গরম। বুধবার সকালে নিজের বাড়ি গোঘাট ২নং ব্লকের হাজিপুর গ্রামে গরুর গাড়ি করে ভোট প্রচার করতে দেখা গেলো আরামবাগ তৃণমূল প্রার্থী মিতালী বাগকে।
দলীয় কর্মীদের নিয়ে গরুর গাড়ি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন প্রার্থী। প্রার্থী জানান তিনি একজন গরীব দরিদ্র কৃষক পরিবারের মেয়ে। তাই গ্রামের মধ্যে গরুর গাড়ি নিয়ে কর্মীদের নিয়ে প্রচার করেন। এমনকি তিনি জানান যে ভাবে দিনের পর দিন কেন্দ্রের সরকার পেট্রোল, ডিজেল সহ বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছে তাই প্রতিদিন গাড়ি করে প্রচার করা সম্ভব হয় না।
তাই কখনো পেয়ে হেঁটে আবার কখনও গরুর গাড়ি করে প্রচার করতে দেখা যায় আরামবাগ তৃণমূল প্রার্থী মিতালী বাগকে।
পাশাপাশি তৃণমূল সরকারের যে উন্নয়নের ডালি, সেই উন্নয়নের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে প্রচারে যাচ্ছেন প্রার্থী।
এমনকি তিনি যে অবশ্যই জেতার জন্য একশভাগ আশাবাদী মানুষের সমর্থনে তাও জানান।






