Truth of Bengal Exclusive: নিউ টাউনে নতুন ডেটা সেন্টার
তথ্যপ্রযুক্তি শিল্পকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে রাজ্য সরকার
Truth Of Bengal: উপনগতি নিউ টাউনে নতুন একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা তাদের ডেটা সেন্টার তৈরি করছে। তথ্যপ্রযুক্তির বিষয় নিয়ে পূর্বাঞ্চলে নিউটাউনের গুরুত্ব অনেকটাই বেড়েছে।(Data Center) একাধিক সংস্থা আবেদন করেছিল ডেটা সেন্টার তৈরি করার জন্য। আবেদনের ভিত্তিতে নিউটাউনে জায়গা দেওয়া হচ্ছে নতুন পাঁচটি ডেটা সেন্টারে জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে তথ্যপ্রযুক্তি শিল্পকে আরো বেশি গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকায় গিয়ে সেখানকার প্রেসিডেন্টের পাশে বসে কলকাতাতে সেমিকন্ডাক্টর শিল্প হবে ঘোষণা করেছিলেন।
মুখ্যমন্ত্রী সমস্ত ধরনের সাহায্যের আশ্বাসও দিয়েছিলেন। (Data Center) এরপর কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নতে সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে মার্কিন কনসার্ট জেনারেলের। তাই সহজে অনুমেয়, তথ্যপ্রযুক্তি শিল্পকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে রাজ্য সরকার। নিউ টাউন এ যেমন একদিকে গড়ে উঠছে আবাসিক প্রকল্প। ঠিক অন্যদিকে পর্যাপ্ত সুযোগ-সুবিধে থাকার জন্য গড়ে উঠছে তথ্যপ্রযুক্তি শিল্প। খোলামেলা জায়গা, পর্যাপ্ত জল এবং অন্যান্য সুবিধার জন্যই তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সংস্থার নজরে এখন নিউ টাউন।
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
নিউ টাউন কলকাতার ডেভেলপমেন্ট অথরিটি বিষয়টিকে তথ্যপ্রযুক্তির নয়া দিগন্ত বলে চিহ্নিত করছে। বিগত তিন বছরে ৩০ টি তথ্য প্রযুক্তি শিল্প ক্ষেত্রে জন্য পর্যাপ্ত পরিষেবা নিয়ে সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জায়গা বরাদ্দ হয়েছে। “তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ডেটা সেন্টার খুব গুরুত্বপূর্ণ।(Data Center) ভারতবর্ষের অনেক বড় সংস্থা এখন এই ধরনের ডাটা সেন্টার তৈরির জন্য বেছে নিচ্ছে নিউ টাউনকে” জানিয়েছেন নবান্নের এক উচ্চ পদস্থ আধিকারিক। গোটা ভারতবর্ষে এখন তথ্যপ্রযুক্তি শিল্পের ব্যাপারে কলকাতা তথা পশ্চিমবঙ্গ কে গুরুত্ব দিচ্ছে সংস্থাগুলি।






