দেশ

৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা! গ্রেফতার স্কুলের অধ্যক্ষ

Attempt to rape a 6-year-old girl! School principal arrested

Truth Of Bengal: আবারও এক ঘৃণ্য অপরাধের স্বাক্ষী থাকলো দেশ। যৌন লালসা থেকে রক্ষা পেলো না বছর ৬-এর শিশুকন্যা। গুজরাটে প্রথম শ্রেণীর ছাত্রীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগে স্কুলেরই অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেশজুড়ে।

ঘটনাটি গুজরাটের দাহোদের। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে ওই ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত শিক্ষক। চিৎকার করলে শ্বাসরোধ করে খুন করে শিশুটিকে। তারপর স্কুল চত্বরেই পুঁতে ফেলে। অভিযুক্ত অধ্যক্ষ গোবিন্দ নাটকে জেরা করলে তিনি নিজেই স্বীকার করেন এই অপরাধের কথা। জানা যায়, ফোনের লোকেশনের সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ।

গত বৃহস্পতিবার স্কুল চত্বর থেকে ৬ বছরের শিশুকন্যার দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে রিপোর্ট আসে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই শিশুকে। এরপরেই তদন্তে নেমে পুলিশ জানতে ভয়ংকর সত্য। পুলিশ জানতে পারে, প্রত্যেকদিন স্কুলে প্রিন্সিপালের সঙ্গে শিশুটিকে স্কুলে পাঠাত তার মা। সেদিনও প্রিন্সিপালের সঙ্গেই স্কুল যায় শিশুটি। কিন্তু তার শেষ পরিণতি হয় খুবই ভয়ংকর।

পুলিশের এক অধিকর্তা জানান, “সকাল ১০:২০ নাগাদ শিশু কন‍্যাকে তার বাড়ি থেকে গাড়িতে নিয়ে যায়। মৃত শিশুকে তার মাই প্রিন্সিপালের গাড়িতে তুলে দেয়। তবে সেদিন আর স্কুলে পৌঁছয়নি বাচ্চাটি। অন‍্যান‍্য শিক্ষকরা জানিয়েছেন সেকথা। স্কুলে যাওয়ার পথেই শিশু কন‍্যাকে ধর্ষনের চেষ্টা করে অধ‍্যক্ষ। বাচ্চাটি চিত্‍কার করে। বাচ্চাটির চিত্‍কার থামানোর জন‍্য শিশু কন‍্যার শ্বাসরোধ করে খুন করে প্রিন্সিপাল। স্কুলে পৌঁছানের পর অধ‍্যক্ষ তার গাড়িতে মেয়েটির লাশ ফেলেই তালা দিয়ে চলে যায় বলেই খবর পুলিশ সূত্রে। পরে বিকাল ৫ টার দিকে বাচ্চার লাশটি স্কুল ভবনের পেছনে ফেলে দেয়। স্কুলের ব‍্যাগ এবং জুতো বাচ্চাটির ক্লাসরুমের বাইরে রেখে দেয়”।

Related Articles