
Truth Of Bengal : গ্রামে বন্যার জল যাতে না যায় সে কারণে নড়বড়ে বাঁধ মেরামত করা হয়েছিল স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এবার সেই বাঁধ উপচ্ছে দামোদরের বন্যার জল ঢুকে পড়ল গ্রামে। সোনামুখী ব্লকের সমিতি মানা পান্ডে পাড়া সহ একাধিক গ্রাম জলের তলায়। আতঙ্কে এলাকার সাধারণ মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে রিলিফ ক্যাম্প। মাইথন ও পঞ্চায়েত জলাধার থেকে ক্রমশ জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে। বাধ্য হয়ে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ দফায় দফায় জল ছাড়ছে । স্বাভাবিকভাবেই দামোদর নদীতে হু হু করে বাড়ছে জলস্তর। জলে ডুবেছে রাস্তাঘাট, ডুবেছে ঘরবাড়ি, কৃষকদের সবজি এবং ধানের জমি জলের তলায়। সব মিলিয়ে চরম আতঙ্কে সাধারণ মানুষরা বাঁধ ভেঙে গ্রামের দিকে যাতে জল না ঢুকে সে কারণে প্রশাসনের তরফে বাঁধ মেরামত করলেও সেই কাজ বিফলে গেল। সবমিলিয়ে এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন সোনামুখীর দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষেরা।






