রাজ্যের খবর

ট্রেনের কামরার নীচ থেকে ধোঁয়া! আতঙ্কে যাত্রীরা

Smoke from the bottom of the train room! Passengers in panic

Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : ফের ট্রেনে আগুনের আতঙ্ক। আজ সকাল ৬ টা ৫০ মিনিট নাগাদ ট্রেনের নীচ থেকে হঠাৎ ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। এই ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যায়, খড়্গপুর রাঁচি ফাস্ট প্যসেঞ্জার খড়্গপুর দিক থেকে রাঁচি যাওয়ার পথে বাঁকুড়া স্টেশনে এসে থামতেই যাত্রীরা লক্ষ্য করেন ইঞ্জিন থেকে চার নম্বর কামরার নীচ থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনায় প্রাথমিকভাবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীরা তড়িঘড়ি বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান।

এরপর কিছুক্ষনের মধ্যেই রেল পুলিশ ও রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে দৌড়ে আসেন। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ধোঁয়ার উৎস খুঁজে বের করার চেষ্টা করেন। ধোঁয়ার উৎস কোথায় এখন তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ট্রেনটিকে এখনো বাঁকুড়া স্টেশনেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles