চোটে কাহিল সূর্য কুমার, বাংলাদেশ সফরের আগে চিন্তা বাড়ল টিমের
Injured Kahil Surya Kumar, the team's concern before the tour of Bangladesh

Truth Of Bengal : বুচিবাবু টুর্নামেন্টে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার হয়ে খেলতে গিয়ে হাতে চোট পান সূর্য কুমার যাদব। খেলার মাঝেই হঠাৎ চোট পেয়ে মাঠের বাইরে তিনি। চোট কতটা গুরুতর তা এখনও স্পষ্ট নয় তবে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া দলীপ ট্রফিতে তিনি অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এদিকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলীপ ট্রফিতে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের তারকা ব্যাটসম্যানের। চোট যদি গুরুতর হয় তাহলে বাংলাদেশ সিরিজে তাকে হয়তো নাও রাখা হতে পারে।
১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যাত্রা শুরু হচ্ছে । এই বাংলাদেশ সিরিজের পর ভারতের রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। তাই চোট তাড়াতাড়ি সারিয়ে তোলা দরকার বলেই মনে করছেন সূর্য ।
বুচিবাবু টুর্নামেন্টে সরফরাজ খান এর নেতৃত্বে খেলতে নেমেছিলেন সূর্য কুমার যাদবরা । মুম্বাই টিম যখন ফিল্ডিং করেছিল ঠিক তখনই হাতে চোট লাগে। দলটি প্রথম ইনিংসে ১৫৬ রান করে। তার আগে তামিলনাড়ু প্রথম ইনিংসে ৩৭৮ রান করে। বুচিবাবু এবং দলীপ ট্রফি এই দুটো টুর্নামেন্টই সূর্য কুমারের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল , কারণ এরপর বাংলাদেশ সফরে যাওয়ার আগে ঘরোয়া ক্রিকেট খেলে নেওয়াটা অত্যন্ত জরুরী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে সূর্যকুমার শীঘ্রই সুস্থ হয়ে উঠতে চাইছেন । তবে দলীপ ট্রফিতে যারা অংশ নেবেন তাদের মধ্যে ঈশান কিষান , শ্রেয়স আইয়ার ও সূর্য কুমার যাদবের নাম ছিল । সেখান থেকেই সূর্য কুমার ছিটকে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর টিম ইন্ডিয়াকে খেলতে হবে টি-টোয়েন্টি সিরিজ।






