‘নবান্ন অভিযান’ এর অনুমতি নয়; কেন এই সিদ্ধান্ত? জানাল পুলিশ
'Nabanna Abhiyan' is not allowed; Why this decision? Police said

Truth Of Bengal: নবান্ন অভিযানে রাজ্য পুলিশের তরফ থেকে মিললো না অনুমতি। সাংবাদিক বৈঠক থেকে সাফ জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সোমবার সন্ধ্যায় রাজ্য পুলিশের তরফ থেকে বৈঠক হয় নবান্নে। সেখান থেকেই এবিষয়ে স্পষ্ট করেন এডিজি।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্নে যাওয়ার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশের তরফ থেকে অনুমতি নিয়েছিল না তারা। এমনকি অভিযানে কতজন থাকবে, কোন কোন পথ থেকে আন্দোলনকারীরা আসবে কোনো তথ্যই দেওয়া হয়নি পুলিশকে। একেবারে অন্তিম লগ্নে এসে পুলিশের কাছে অনুমতি চাইলে সেই আবেদন নাকজ করে দেয় রাজ্য পুলিশ। সোমবার দুটি সাংবাদিক বৈঠক করে রাজ্যপুলিশ।
প্রথম বৈঠকে জন্য মপঙ্গলবারের অভিযান সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ, কারণ এই বিষয়ে পুলিশের তরফ থেকে অনুমতি নেওয়া হয়নি। দ্বিতীয় বৈঠক থেকে রাজ্যপুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, সোমবার দুপুরে দুটি মেইল আসে কিন্তু তা সত্ত্বেও নবান্ন অভিযানের অনুমতি দেয়নি রাজ্য পুলিশ।
কারণ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের থেকে পাঠানো মেইলে শুধুমাত্র অরাজনৈতিক কর্মসূচি নিতে চলেছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। কিন্তু সম্পূর্ণ তথ্য পেশ করা হয়নি। তাই অনুমতি দেওয়া হয়নি। অপরদিকে , সংগ্রামী যৌথ মঞ্চের পাঠানো মেইলে সব কিছু উল্লেখ থাকলেও অভিযান নাকজ করে পুলিশ। কারণ, ওই একই দিনে নেট পরীক্ষা রয়েছে। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি যা না সৃষ্টি হয় তাই এই সিদ্ধান্ত।
তবে রাজ্য পুলিশের তরফ থেকে জানান হয়, অন্য যেকোনো দিন হাওড়ার যেকোনো জায়গায় অভিযান করলে সহযোগিতা করবেন তাঁরা।






