বর্ষায় বেহাল রাস্তা, ধর্নায় বিধায়ক অসিত মজুমদার
Bad road in monsoon, MLA Asit Majumder on sit-in

Truth Of Bengal: বর্ষায় বেহাল হয়ে পড়েছে রাস্তা। চলাচলে বড় অসুবিধা হচ্ছে চুঁচুড়ার মানুষদের। জনপথের হতশ্রী দশা দেখে ধর্নায় বসেন বিধায়ক অসিত মজুমদার। পূর্ত দফতর আশ্বাস দিয়েছে বৃষ্টি কমলে হাল ফেরানো হবে রাস্তার।আধিকারিকরা এই আশ্বাস মতো কাজ করুক চাইছেন চুঁচুড়ার বাসিন্দারা।
জেলা শহর চুঁচুড়া।ব্যস্ততম শহরের অন্যতম এই রাস্তা বেহাল হয়ে পড়েছে বহুদিন ধরে।যারজন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরের বাসিন্দারা।দুর্ভোগ পোহাতে হচ্ছে আমজনতাকে।খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গেলেই নাজেহাল হতে হচ্ছে হুগলির মানুষকে।শুধু শহরের বাসিন্দারাই নয়,জেলার নানা প্রান্তের মানুষ এই প্রাচীন জনপদে আসেন নানা প্রয়োজনে।কিন্তু পথের ক্লান্তি বাড়ায় এই বেহাল রাস্তা।
পথের বাধার জন্য গন্তব্যে পৌঁছাতে পথচারীদের বেশি সময় চলে যাচ্ছে।তাই রাস্তা সংস্কারের দাবি তোলেন ২৭ নম্বরও ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা অবস্থানে বসেন।তাঁদের সেই দাবিকে সমর্থন করেন বিধায়ক অসিত মজুমদার। তিনি সাধারণ মানুষের সুবিধার জন্য রাস্তা মেরামতের দাবির পক্ষে অবস্থানে অংশ নেন।কথা বলেন পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে।তাতে জনপথের এই জট কাটার আশা দেখা যাচ্ছে।
স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন চুঁচুড়া তোলা ফটোক থেকে সাঁকো মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা দেখা যাচ্ছে।১বছর ধরে মানুষের ভোগান্তি দেখেও আধিকারিকরা নীরব ভূমিকা পালন করছে। তাই আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা কাটিয়ে যাতে জনস্বার্থে এই রাস্তাকে মেরামত করা হয় সেই দাবি তুলছেন সাধারণ নাগরিকরাও।তাতে বলছেন,বাঙালির সেরা পুজোর আগে অন্ততঃ শ্রী ফিরুক রাস্তার।পথের কষ্ট- ক্লান্তি দূর করতে সজাগ হোক পূর্ত দফতরের আধিকারিকরা।
পূর্ত দফতরের আশ্বাসমতো কাজ হলে সুরাহা মিলতে পারে। যদি কথামতো দুর্গাপুজোর আগে কাজ না হয়,তাহলে প্রশাসনের উচ্চ মহলে এই রাস্তা সংস্কারের কথা তুলে ধরতে তৈরি চুঁচুড়ার বাসিন্দারা।






