তামিলনাড়ুতে নাবালিকাকে যৌন হেনস্তা, গ্রেফতার ১
Sexual harassment of a minor in Tamil Nadu, 1 arrested

Truth Of Bengal: দেশে বেড়েই চলেছে নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনা। এবার তামিলনাড়ুর ত্রিচি জেলায় ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দিদার সঙ্গে থাকত ওই নাবালিকা। শনিবার কোনো কারন বশত সন্ধ্যে ৭ টা নাগাদ বাড়ি থেকে বের হয় ওই নাবালিকা। তারপরে থেকেই নিখোঁজ ছিল মেয়েটি। মেয়েটির দিদা ও তার প্রতিবেশীরা মিলে খোঁজা খুঁজি শুরু করেন এবং নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই নাবালিকা জানিয়েছে প্রলোভন দেখিয়ে এক অচেনা ব্যক্তি তাকে বাসে করে নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর তাকে যৌন হেনস্থা করে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থিলাই নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ (অপহরণ) এবং পকসো আইনের ৬(১) ও ৫(এম) ধারায় দায়ের করা হয়েছে।
এই ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপরে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে চিনাদাম ব্রিজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছিল সে। নাবালিকাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য। ঘটনার তদন্ত চলছে।






