রাজ্যের খবর

বাগডোগরা-নকশালবাড়িগামী রেললাইনে ছিড়ে পড়লো তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিষের

A buffalo died due to electrocution on Bagdogra-Naxalbari railway line.

The Truth Of Bengal : বাগডোগরা-নকশালবাড়িগামী রেললাইনে গাছ ভেঙে ছিড়ে পড়লো ওভারহেড তার‌। এই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মহিষ বন্ধ রেল হয়ে গেল রেল চলাচল। জানা গিয়েছে বাগডোগরা-নকশালবাড়িগামী রেললাইনে আচমকাই একটি গাছ ভেঙে পড়ে।

রেলের ওভারহেড তার ছিড়ে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি মহিষের। এরপরেই বন্ধ হয়ে যায় রেল চলাচল। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, বাগডোগরা থানা, বাগডোগরা বনদফতর ও দমকলকর্মীরা।বাগডোগরা বনদফতরের কর্মীরা রেললাইন থেকে গাছ সরানোর কাজ শুরু করে।

গাছটিকে সরিয়ে বিদ্যুৎ এর তার সরানো হয়।বর্তমানে রেল চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে। ঘটনার জেরে ২ ঘন্টা রেল পরিষেবা ব্যহত হ‌য়।এরফলে কয়েকটি পেসেঞ্জার ট্রেন বাগডোগরা ও নকশালবাড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে।

Related Articles