খাস কলকাতায় ট্যাক্সি চুরির চেষ্টা, বাধা দিতে গিয়ে খুন মালিক
Attempt to steal a taxi in Khas Kolkata, owner killed while trying to stop

The Truth of Bengal : ৩০ তারিখে সকাল ৭টা ৩০ নাগাদ, রাজস্থান গেস্ট হাউসের কাছে, ১৯ জাকারিয়া স্ট্রিট , ৫২ বছর বয়সী মোঃ ফিরোজ রোজের মতোন তার ক্যাব ধুচ্ছিলেন এবং অসাবধানতাবশত গাড়ির রেজিস্ট্রেসন সহ চাবিটি রেখে যান। গাড়ির নম্বর WB 04G 9783। হঠাৎ একজন অজ্ঞাত ব্যক্তি ক্যাবটি চুরির উদ্দেশ্যে চালকের আসনে ঢুকে যান এবং গাড়িটি স্টার্ট দেন। এটি নজরে আসতেই মোঃ ফিরোজ ও আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করে এবং স্টিয়ারিং ডানদিকে ঘুরিয়ে দেয়, এতে মোঃ ফিরোজের সহ গাড়িটি পাশের একটি রাস্তার ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে তার বুক ও পেটের ডান পাশে গুরুতর জখম হয়। তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
19 জাকারিয়া স্ট্রিটে গাড়ি চুরির ঘটনা, দেখুন সেই ভিডিও#Kolkata pic.twitter.com/pTSHUucR23
— TOB DIGITAL (@DigitalTob) July 31, 2024
ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে এবং বছর ২৯ এর জাভেদ আহমেদ নামে অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মোঃ ফিরোজের লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মৃত ব্যক্তির পুত্র মোঃ ইমরোজের অভিযোগের চিঠির ভিত্তিতে জোড়াসাঁকো পুলিশ স্টেশনে একটি ভিডিওর প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। এখন পুলিশি তদন্ত চলছে।






