মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জঞ্জাল মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে তৎপর আন্দুল গ্রাম পঞ্চায়েত
With the inspiration of the Chief Minister, Andul Gram Panchayat is active in creating a garbage free environment

The Truth Of Bengal : মিশন নির্মল বাংলা পুরস্কারে সম্মানিত হয়েছে আন্দুল পঞ্চায়েত।পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে তাই নতুন উদ্যমে কাজ শুরু করলেন পঞ্চায়েতের কর্তারা।আন্দুল রোডের পাশে জমা হয়ে থাকা জঞ্জালের পাহাড় সরানোর কাজে নেমেছে পঞ্চায়েত। রাজ্য সরকারের পরিবেশ সহায়ক মিশনকে কার্যকর করতে তাঁরা উদগ্রীব বলে জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান।
পরিবেশের উন্নতির জন্য ২০১৩তে মিশন নির্মল বাংলা চালু করে রাজ্য সরকার।মূলতঃ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ করতে ও আর্বজনা ফেলার প্রবণতা বন্ধ করতে লাগাতার প্রচার চালায় প্রশাসন।যার সুফলও মিলছে,এখন রাজ্যের প্রায় ৯০শতাংশ গ্রামেও খোলা জায়গায় মলমূত্র ত্যাগের অভ্যাস বন্ধ হয়েছে।এরমাঝে পুরএলাকার মতোই পঞ্চায়েতগুলোর স্বচ্ছ অবস্থা বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বহাল করা হয়েছে।যেখানে সেখানে নোংরা –আবর্জনা ফেললেই করা হচ্ছে জরিমানা।এমনকি পঞ্চায়েত এলাকায় যাতে স্বচ্ছতা বজায় থাকে সেজন্য পুরস্কৃতও করা হচ্ছে।তাই এবার মিশন নির্মল বাংলায় পুরস্কৃত করা হল আন্দলু পঞ্চায়তকে।পঞ্চায়েত সেই নির্মল বাংলা মিশনকে কার্যকর করতে তত্পরতা শুরু করেছে।৪০ বছরের কাছে জমা আর্বজনা সরিয়ে নতুন পরিকল্পনা রূপায়ণ করাই লক্ষ্য পঞ্চেয়েতের কর্তাদের।
সিপিএম যা করেনি,এখন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তাই করে দেখাচ্ছে। শিল্পশ্রী তেল কলের পাশে, সরস্বতী ব্রীজের পাশে , আন্দুল সিদ্ধেশ্বরীতলা প্রভৃতি এলাকায় এলাকার প্রধান সড়ক আন্দুল রোডের পাশে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে পাহাড়ের আকার নিয়েছিল।তাতে দুর্গন্ধ ছড়ায়।শিশু থেকে পথচারী সবার ভোগান্তি বাড়ে। প্রায় দেড় লক্ষ টাকা খরচ করে এই পরিচ্ছন্নতার কাজে নেমেছে পঞ্চায়েত। নিজস্ব তহবিলের টাকা থেকেই এই কাজ করা হচ্ছে বলে জানান পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, “আন্দুল পঞ্চায়েতকে নির্মল গ্রাম পঞ্চায়েত করার লক্ষেই আমরা এই কাজ করা হচ্ছে।
আন্দুলরোড কে জঙ্গাল মুক্ত করে সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত। স্থানীয় বাসিন্দারা জানান পঞ্চায়েত যে ব্যাবস্থা গ্রহণ করছেন তা পরিবেশ সহায়ক পদক্ষেপ। আন্দুলের শ্রী ফেরাতে পঞ্চায়েতের এই পরিবেশবান্ধব অভিযান সবমহলই সাধুবাদ জানাচ্ছে।






