
The Truth of Bengal: বাংলায় শিল্প স্থাপন করবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে গিয়ে রাজ্যে ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্রুত রাজ্যের শিল্প উন্নয়ন নিগম থেকে জমি পেতে চলেছেন সৌরভ। ওই জমিতে গড়ে উঠবে সৌরভের কারখানা। পশ্চিম মেদিনীপুরে এই কারখানার নির্মাণ হতে চলেছে। কারখানা গড়ে তুলতে বছর দেড়েক লাগবে বলে আগেই জানিয়েছেন সৌরভ।
এবার সৌরভকে জমি দিতে জোর তৎপরতা শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। গড়বেতা-৩ ব্লকের প্রস্তাবিত জমি ঘুরে দেখেছেন জেলা প্রশাসনের কর্তারা। গড়বেতার ৩০০ একরের বেশি জমি হস্তান্তর হয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর হস্তান্তর করেছে এই জমি।রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তর করা হয়েছে এই জমি। শুক্রবার জরুরী বৈঠক বসছে রাজ্য শিল্প উন্নয়ন নিগমের কর্তারা।
বৈঠক বৈঠকে সৌরভ গাঙ্গুলীর প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা। সৌরভের কারখানার জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারখানার জন্য জমি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। রাজ্য শিল্প উন্নয়ন নিগম সূত্রে খবর। সৌরভ গঙ্গোপাধ্যায় ওই জমিতে ইন্টিগ্রেটেড স্টিল প্লান্ট গড়ে তুলতে চান। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মাদ্রিদে আয়োজিত শিল্প বৈঠকে সৌরভ ঘোষণা করেছিলেন এই কারখানা গড়ে তোলার কথা।






