রাজ্যের খবর

প্রতিবন্ধী দাদাকে ছুরির আঘাতে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

The brother is accused of trying to kill the disabled grandfather with a knife

The Truth Of Bengal : মালদা- প্রতিবন্ধী দাদাকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার অন্তর্গত পুখুরিয়া থানার চাতর এলাকায়। ঘটনায় ব্যপক চাঞ্চল্য এলাকায়।

জানা যায়, মালদা জেলার অন্তর্গত পুখুরিয়া থানার চাতর এলাকায় প্রতিবন্ধী দাদাকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত দাদা এনামুল হক, বয়স আনুমানিক ৪০ বছর। ওই আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্ত ভাই ফাইজ উদ্দীনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এনামুলের বাবা ও মাকে তার ভাই বাড়ি থেকে বের করে দিচ্ছিল এরই প্রতিবাদ করেছিল দাদা। ঠিক তখনই তাকে পেটে ছুরি মেরে খুনের চেষ্টা করে অভিযুক্ত ভাই বলে জানা যায়। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles