খেলাটি২০ বিশ্বকাপ

শতরান না করার আপসোস নেই , বরং ভারতকে জিতিয়েই শান্তি অধিনায়কের

THE TRUTH OF BENGAL ;  রোহিত শর্মার বিধ্বংসী মেজাজ দেখল অস্ট্রেলিয়া। মাত্র ১৯ বলে অর্ধশতরান । খুব সহজেই যে সেঞ্চুরি হাঁকাতে চলেছেন রোহিত এটা অনুমান করেছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা। না, তবে শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকাতে পারেননি তিনি। সেঞ্চুরি দোরগোড়ায় গিয়েও সেঞ্চুরি ছুঁতে পারলেন না রোহিত। ৪১ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেন রোহিত শর্মা। আর মাত্র ৮ রান করতে পারলেই সেঞ্চুরি করতেন তিনি। সেই আট রান করতে পারলেন না, তার আগে আউট হলেন ভারত অধিনায়ক। তারপর তাকে প্রশ্ন করা হয়েছিল একশো না করতে পারার জন্য কোথাও কি তার কোনো দুঃখ রয়েছে ? রোহিতের স্পষ্ট উত্তর, শতরান না হওয়ার জন্য কোন রকম আফসোস নেই তার।

তার কাছে ৫০ বা ১০০ গুরুত্বপূর্ণ নয় বোলারদেরকে চাপে রাখা গুরুত্বপূর্ণ এটাই জানিয়েছেন ভারত অধিনায়ক। সঙ্গে জানিয়েছেন আক্রমণাত্মক ক্রিকেট খেলা অত্যন্ত জরুরি । খেলার ধরুন এটাই। যা তারা বদলাবেন না। এদিন তার কাঁধে ভর করে ভারত দুশো রানের গণ্ডি পার করে। বিরাট কোহলি ব্যাট করতে নেমেই অল্পেই আউট হয়েছেন যান। পরে রোহিত্ই টানেন দলকে। ভারত অধিনায়ক এই ম্যাচের পর আরো বলেন ব্যাটিং সহজ । ব্যাটার রা নিজেদের ওপরে আস্থা রেখেছে সেটা ম্যাচে দেখা গিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ২০৫ রান খাড়া করে বিপক্ষের সামনে। অস্ট্রেলিয়াকে এই ম্যাচে জিততে হলে ২০৬ রান করা দরকার ছিল , তারা তা করতে পারেনি । ১৮১ তে আটকে যায় অস্ট্রেলিয়া, স্বাভাবিকভাবে ২৪ রানে জয়ী হয় টিম ইন্ডিয়া। রোহিতদের এবার সেমিফাইনালে খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচ সেরা হয়েছেন তিনি। ‌ ভারতকে জয়লাভ করাতে পেরে তিনি ভীষণ খুশি। তাই তার কোন আফসোস নেই যে তিনি ১০০ করতে পারলেন না।

 

Related Articles