পেমা খান্ডু পরবর্তী মুখ্যমন্ত্রী অরুণাচলপ্রদেশের, ৪৬বিধায়কের সমর্থন বিজেপির দিকে
The support of 46 MLAs of Arunachal Pradesh after Pema Khandui is towards BJP

The Truth Of Bengal: ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। নির্বাচনী ফল ঘোষণার আগেই নিজের বিধানসভা আসনে জয়ী অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু! তিনি একা নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন এই রাজ্যের আরও ৪ বিজেপি প্রার্থী।
এবার সেই প্রেমা খান্ডুকেই মুখ্যমন্ত্রী পদে বেছে নিতে চলেছে বিজেপির পরিষদীয় দল। ৬০আসনের বিধানসভায় বিজেপির পক্ষে বিধায়ক রয়েছেন ৪৬জন।শীঘ্রই তিনি রাজ্যপাল কেটিপারনায়েকের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে চান। মুখ্যমন্ত্রী পদে তিনি বৃহস্পতিবার শপথ নেবেন।
একইসঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও সেদিন শপথ নিতে পারেন।খান্ডুকে নেতা বাছাইয়ের জন্য পরিষদীয় বৈঠকে দিল্লির তরফে হাজির ছিলেন রবিশঙ্কর প্রসাদও তরুণ চুঘ।বলা যায়,বিজেপির সরকারকে ন্যাশানাল পিপলস পার্টির সদস্যরাও বিজেপি সরকারকে সমর্থনের কথা ঘোষণা করেছে।ফলে প্রেমা খান্ডুর আবার ক্ষমতায় বসা সময়ের অপেক্ষা।
কে এই প্রেমা খান্ডু ?
অরুণাচলপ্রদেশের তাওয়াং জেলায় জন্মগ্রহণ করেন তিনি।বিশিষ্ট রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন প্রেমা।তাওয়াংয়ে প্রাথমিক শিক্ষা শেষ করার পর প্রেমা খান্ডু নয়া দিল্লিতে চলে যান।সেখানে উচ্চশিক্ষা লাভ করেন।সম্ভ্রান্ত হিন্দু কলেজ থএকে উচ্চ শিক্ষা লাভ করেন তিনি।২০১১তে বাবা দরজি খান্ডু বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর রাজনীতিতে আসেন প্রেমা খান্ডু। বিধানসভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হন।মুক্ত বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিধায়ক হিসেবে জয়ী হন।এরপর নবম টুকির উত্তরসূরি হিসেবে প্রেমা খান্ডু অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেন।এরপর সেপ্টেম্বরে কংগ্রেস ত্যাগ করে তিনি পিপলস পার্টি অফ অরুণাচলে যোগ দেন।তারপরই পিপিএ-র পদপ্রার্থী হিসেবে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসেন।তারপর ডিসেম্বরে তিনি বিজেপিতে যোগ দেন।বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।এবার ২০২৪এ বিজেপি বিপুল জয় পাওয়ায় তাঁর মুখ্যমন্ত্রীত্বে ফেরার পথ পরিষ্কার হয়। সেই জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন প্রেমা খান্ডু।ফলাফল দেখে তিনি প্রতিক্রিয়া জানান,এটা আসলে প্রতিষ্ঠানের পক্ষে বড় জয়। বুধবার সেই প্রেমা খান্ডুকে বিজেপির পরিষদীয় দল নেতা নির্বাচিত করায় অরুণাচলপ্রদেশে গেরুয়া শাসনের পুণরায় যাত্রা শুরু হতে চলেছে বলা যায়।






